ঢাকা    বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইয়েমেনে জোটের বিমান হামলায় অন্তত ২০ জন নিহত: হুথি মিডিয়া

ইয়েমেনে জোটের বিমান হামলায় অন্তত ২০ জন নিহত: হুথি মিডিয়া
ছবি : সংগৃহীত
ফলো করুন

ইয়েমেনের বিভিন্ন প্রদেশে গত ২৪ ঘণ্টায় সৌদি নেতৃত্বাধীন জোটের একের পর এক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে হুথি-সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলো। দেশটির কৌশলগত আল-জাওফ, আল-বায়দা, সা’দা ও তাইজ প্রদেশে এসব আক্রমণ চালানো হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে।

হুথি বিদ্রোহীদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানান, হুথিদের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন অঞ্চলে মোট ১০৪টি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। রাজধানী সানাসহ একাধিক প্রদেশে পরিচালিত এসব অভিযানের লক্ষ্যবস্তুর মধ্যে বেসামরিক স্থাপনাও অন্তর্ভুক্ত ছিল বলে তিনি দাবি করেন।

এদিকে পাল্টা অবস্থানে বুধবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে ইয়েমেনের সরকারি বাহিনী জানিয়েছে, আল-জাওফ প্রদেশের পূর্বাঞ্চলে অবস্থিত কৌশলগত আল-দাহিদাহ পর্বতমালায় তারা আরও অগ্রসর হতে সক্ষম হয়েছে। হুথিদের বিরুদ্ধে চলমান সমন্বিত সামরিক অভিযানের অংশ হিসেবে এ অগ্রগতি অর্জিত হয়েছে। এর আগের দিনই ওই পর্বতমালার গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি উচ্চভূমির নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছিল সরকারি বাহিনী।

সরকারি বাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়, বিভিন্ন ফ্রন্টে হুথিদের সামরিক সমাবেশ ও অস্ত্রের গুদাম লক্ষ্য করে বিমান ও ড্রোন হামলা পরিচালনা করা হয়েছে। এসব সুনির্দিষ্ট হামলায় হুথি যোদ্ধাদের বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করে তারা। এছাড়া ইয়েমেনি সেনাবাহিনীর মিডিয়া উইং বুধবার কিছু ভিডিও ফুটেজ প্রকাশ করেছে, যেখানে অবরুদ্ধ তাইজ শহর ও আল-হাজম অঞ্চলে হুথি অবস্থান লক্ষ্য করে সরকারি বাহিনীর সাঁড়াশি অভিযানের দৃশ্য তুলে ধরা হয়।

সূত্র: আল জাজিরা

ট্যাগ : ইয়েমেন যুদ্ধ হুথি মিডিয়া

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

ইরান যুদ্ধে বিপর্যয়: পদ হারাচ্ছেন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ?

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হওয়ার দ্বারপ্রান্তে হাকিম জেফ্রিস

টেক্সাস নির্বাচনে এলন মাস্কের সমর্থিত প্রার্থীরা পরাজিত

প্রেসিডেন্টের ফোনে আড়িপাতার অভিযোগে ইন্দোনেশিয়ায় তিন পুলিশ জেনারেল গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত দুই প্রার্থী পুনর্নির্বাচিত

ইসরায়েলে সরকার গঠন নিয়ে সংকট, সমঝোতার আহ্বান প্রেসিডেন্টের

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার৫
  • ০৫ নভেম্বর ২০২৬
  • ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৪৯ ভোর
  • সূর্যোদয়৬:০৬ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪২ বিকাল
  • মাগরিব৫:২০ বিকাল
  • এশা৬:৩৬ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৬ ভোরইফতার ৫:২০ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬


ইয়েমেনে জোটের বিমান হামলায় অন্তত ২০ জন নিহত: হুথি মিডিয়া

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

ইয়েমেনের বিভিন্ন প্রদেশে গত ২৪ ঘণ্টায় সৌদি নেতৃত্বাধীন জোটের একের পর এক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে হুথি-সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলো। দেশটির কৌশলগত আল-জাওফ, আল-বায়দা, সা’দা ও তাইজ প্রদেশে এসব আক্রমণ চালানো হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে।

হুথি বিদ্রোহীদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানান, হুথিদের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন অঞ্চলে মোট ১০৪টি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। রাজধানী সানাসহ একাধিক প্রদেশে পরিচালিত এসব অভিযানের লক্ষ্যবস্তুর মধ্যে বেসামরিক স্থাপনাও অন্তর্ভুক্ত ছিল বলে তিনি দাবি করেন।

এদিকে পাল্টা অবস্থানে বুধবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে ইয়েমেনের সরকারি বাহিনী জানিয়েছে, আল-জাওফ প্রদেশের পূর্বাঞ্চলে অবস্থিত কৌশলগত আল-দাহিদাহ পর্বতমালায় তারা আরও অগ্রসর হতে সক্ষম হয়েছে। হুথিদের বিরুদ্ধে চলমান সমন্বিত সামরিক অভিযানের অংশ হিসেবে এ অগ্রগতি অর্জিত হয়েছে। এর আগের দিনই ওই পর্বতমালার গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি উচ্চভূমির নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছিল সরকারি বাহিনী।

সরকারি বাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়, বিভিন্ন ফ্রন্টে হুথিদের সামরিক সমাবেশ ও অস্ত্রের গুদাম লক্ষ্য করে বিমান ও ড্রোন হামলা পরিচালনা করা হয়েছে। এসব সুনির্দিষ্ট হামলায় হুথি যোদ্ধাদের বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করে তারা। এছাড়া ইয়েমেনি সেনাবাহিনীর মিডিয়া উইং বুধবার কিছু ভিডিও ফুটেজ প্রকাশ করেছে, যেখানে অবরুদ্ধ তাইজ শহর ও আল-হাজম অঞ্চলে হুথি অবস্থান লক্ষ্য করে সরকারি বাহিনীর সাঁড়াশি অভিযানের দৃশ্য তুলে ধরা হয়।

সূত্র: আল জাজিরা


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ