দেশের বাজারে আরও এক দফা বেড়েছে স্বর্ণের দাম। এবার সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে এক ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।
বুধবার (৪ নভেম্বর) দুপুর ১টা ৪৫ মিনিট থেকে নতুন মূল্য কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি বা পাকা স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস।
এদিন বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে মূল্যবৃদ্ধির বিষয়টি জানানো হয়।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের পাশাপাশি অন্যান্য মানের স্বর্ণের দামও সমন্বয় করা হয়েছে। তবে রুপার দাম আগের অবস্থানেই রাখা হয়েছে।
এর আগে গত ২ নভেম্বর ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়েছিল বাজুস। ওই সিদ্ধান্তের মাত্র দুই দিনের ব্যবধানে আবারও দাম বাড়ানো হলো।
নতুন নির্ধারিত ২২ ক্যারেটের স্বর্ণের দামের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে।
মন্তব্যসমূহ