ঢাকা ০৫:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
শেষ মুহূর্তে ভোটের মাঠে সক্রিয় আ.লীগ বিএনপির সব পদ থেকে বহিষ্কার মঞ্জুরুল আহসান মুন্সী ১৫ কোটি ৬২ লাখ টাকার বেশি সম্পদের মালিক প্রধান উপদেষ্টা হিরো আলমকে গ্রেপ্তারের নির্দেশ আদালতের নির্বাচনের ছুটিতে এটিএম বুথ সচল রাখতে বিশেষ নির্দেশনা নির্বাসন পেরিয়ে ক্ষমতার খুব কাছে তারেক রহমান: রয়টার্স ফরিদপুর ও মুন্সীগঞ্জে নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শনে বিজিবি মহাপরিচালক নির্বাচন ও গণভোট সামনে রেখে সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন :প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের সদস্যদের হত্যার নির্দেশ দিচ্ছে আওয়ামী লীগ: আসিফ নজরুল সরকারে গেলে যাত্রাবাড়ীতে ইপিজেড হবে: তারেক রহমান

ভোটের আমেজে হল ছাড়ছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা

বাংলা ভিউজ ডেস্ক
  • আপডেট: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • / 4

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)। প্রচার-প্রচারণা শেষ, ভোটকেন্দ্রগুলোতে প্রস্তুতি এখন শেষ ধাপে। এই প্রেক্ষাপটে ভোটের আমেজ ছড়িয়ে পড়েছে তরুণ ভোটারদের মধ্যেও। ভোটাধিকার প্রয়োগ করতে হল ছেড়ে নিজ নিজ এলাকায় ফিরছেন ঢাকা কলেজের অনেক শিক্ষার্থী।

এবারের নির্বাচনে তরুণ ভোটারের সংখ্যা প্রায় সাড়ে চার কোটি বলে বিভিন্ন তথ্য-উপাত্তে উঠে এসেছে, যা মোট ভোটারের একটি বড় অংশ। তাদের বড় একটি অংশ আগে কখনও ভোট দিতে পারেননি। ফলে প্রথমবার ভোট দেওয়ার সুযোগ ঘিরে অনেক শিক্ষার্থীর মধ্যে বাড়তি আগ্রহ, উত্তেজনা এবং প্রত্যাশা দেখা যাচ্ছে।

অন্তর্বর্তী সরকারের ঘোষণায় ১১ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। নির্বাচন উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি ছুটি, এরপর ১৩ ও ১৪ ফেব্রুয়ারি সাপ্তাহিক ছুটি এবং ১৫ ফেব্রুয়ারি শিবরাত্রি উপলক্ষে বন্ধ থাকছে ক্লাস। টানা পাঁচ দিনের এই ছুটিতে ঢাকা কলেজ ক্যাম্পাসে ইতোমধ্যেই শিক্ষার্থীদের আনাগোনা কমে এসেছে। অনেক হলে ডাইনিং কার্যক্রমও বন্ধ হয়ে গেছে, আবাসিক শিক্ষার্থী রয়েছেন তুলনামূলকভাবে কম। সাধারণ সময়ের ভিড়ভাট্টা থাকা হলমাঠ, কেন্দ্রীয় খেলার মাঠ, হলপাড়া, মুক্তমঞ্চ ও শহিদ মিনার এলাকা—সবখানেই এখন যেন ছুটির নীরবতা।

তবে শিক্ষার্থীরা বলছেন, এবারের বাড়ি ফেরা শুধু ছুটি কাটানোর জন্য নয়। ভোট দিতে যাওয়ার প্রস্তুতিও তাদের মধ্যে স্পষ্ট। ঢাকা কলেজের দক্ষিণায়ন ছাত্রাবাসের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী আহাদ (গন্তব্য ঠাকুরগাঁও) বলেন, এবারই প্রথম ভোট দেবেন। তার ভাষ্য, আগেও ভোট দেওয়ার সুযোগ থাকলেও সেসময়কার পরিস্থিতিতে ভোট দেওয়া সম্ভব হয়নি। এবার উৎসবমুখর পরিবেশে ভোট হবে বলে তিনি আশাবাদী এবং ভোট দেওয়ার উদ্দেশ্যেই বাড়ি ফিরছেন।

ইন্টারন্যাশনাল হলের আবাসিক শিক্ষার্থী ইমি আরাফাত জানান, তিনি মূলত ভোট দিতে বাড়ি যাচ্ছেন। গণভোট প্রসঙ্গে তিনি বলেন, তিনি ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছেন।

আহাদ-ইমির মতো আরও অনেক শিক্ষার্থী ভোটের দিন কেন্দ্রে উপস্থিত থাকতে হল ছাড়ছেন বলে জানা গেছে। ক্যাম্পাসে কমে যাওয়া উপস্থিতির পাশাপাশি শিক্ষার্থীদের কথায় উঠে আসছে আরেকটি বিষয়—এবারের বাড়ি যাওয়া অনেকের কাছে “নাড়ির টান” ছাড়িয়ে “ভোটের টান”ও। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের মাধ্যমে যোগ্য নেতৃত্ব নির্বাচন এবং গণতান্ত্রিক পরিবেশ আরও শক্তিশালী হবে—এমন প্রত্যাশাই করছেন নবীন ও তরুণ ভোটাররা।

শেয়ার করুন

ভোটের আমেজে হল ছাড়ছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা

আপডেট: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬