ঢাকা ১২:১৫ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
জয়ের আশা বিএনপির, ইতিহাসের সেরা ফলের পথে জামায়াত: রয়টার্স ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ, সিসি ক্যামেরা ও বডি–ওর্ন ফুটেজ নিতে পরামর্শ নির্বাচনের দিন ব্যালট পুড়িয়ে বিশৃঙ্খলার ছক গোয়েন্দা প্রতিবেদনে আ.লীগ ঢাকা মহানগর দক্ষিণে বিএনপির টানা জনসভা, ৯ ফেব্রুয়ারি আট আসনে কর্মসূচি ঢাকায় আজ একাধিক জনসভায় বক্তব্য দেবেন জামায়াত আমির বাংলাদেশকে ক্ষতিপূরণসহ ভারতকে যে তিন শর্ত ছুড়ে দিল পাকিস্তান আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তিন দলের প্রধান নাকভিকে বুলবুলের ধন্যবাদ, বৈঠকে আলোচনায় যেসব বিষয় উঠে এলো দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত জামায়াত প্রার্থীর বক্তব্যের ভিডিও ভাইরাল সেনাবাহিনীর নাম ভাঙিয়ে চাঁদা দাবি, যুবদল নেতাসহ ৩ জন কারাগারে

দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত জামায়াত প্রার্থীর বক্তব্যের ভিডিও ভাইরাল

বাংলা ভিউজ ডেস্ক
  • আপডেট: সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / 7

লক্ষ্মীপুর-৪ (রামগতি–কমলনগর) আসনে জামায়াত সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এ আর হাফিজ উল্যাহর একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত।” বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে এবং অনলাইনে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

এ আর হাফিজ উল্যাহ জেলা জামায়াতের সেক্রেটারি এবং রামগতি উপজেলার বাসিন্দা। স্থানীয় সূত্র জানায়, কয়েক দিন আগে কমলনগরের একটি এলাকায় নির্বাচনী গণসংযোগে বক্তব্য দেন তিনি। রোববার (৮ ফেব্রুয়ারি) ওই বক্তব্যের একটি ভিডিও ক্লিপ ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ভাইরাল ভিডিওতে প্রার্থীকে বলতে শোনা যায়, ইসলামের ও কোরআনের পক্ষে দাঁড়িয়ে দাঁড়িপাল্লায় ভোট দিলে “সওয়াবের ভাগীদার” হওয়া যাবে এবং “জান্নাত অবধারিত” হবে। একই সঙ্গে তিনি বলেন, কোরআনের বিরুদ্ধে ভোট দিলে গুনাহের অংশীদার হতে হবে।

ভিডিওতে আরও শোনা যায়, প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নির্বাচিত হলে টেন্ডারবাজি ও চাঁদাবাজি বাড়তে পারে—এমন দাবি করে তিনি বলেন, তাদের দ্বারা দুর্নীতি হবে না। বক্তব্যে তিনি বিধবা ভাতা, বয়স্ক ভাতা ও জেলে কার্ড বিতরণে অনিয়মের অভিযোগও তুলে ধরে ভোট চান।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। একজন ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে ব্যঙ্গ করে লিখেছেন, “জান্নাতের টিকিট দিতে পারলে আমার প্রথম ভোট আপনাকে।”

তবে অভিযোগ অস্বীকার করেছেন এ আর হাফিজ উল্যাহ। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ভিডিওটি “আংশিক” এবং “বিভ্রান্তিকরভাবে” ছড়িয়ে দেওয়া হয়েছে। তার দাবি, এটি ছিল একটি অভ্যন্তরীণ কর্মসূচি, যেখানে তিনি আরও অনেক কথা বলেছেন; ক্লিপটি কেটে জোড়া দিয়ে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি জানান, বিষয়টি নিয়ে তারা প্রতিবাদ জানাবেন।

শেয়ার করুন

দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত জামায়াত প্রার্থীর বক্তব্যের ভিডিও ভাইরাল

আপডেট: সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬