ঢাকা ০১:১৯ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
মোটরসাইকেল সংঘর্ষে শিশুসহ দুইজন নিহত ১৮-ঊর্ধ্ব সবাইকে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ দেওয়া হবে জয়ের আশা বিএনপির, ইতিহাসের সেরা ফলের পথে জামায়াত: রয়টার্স ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ, সিসি ক্যামেরা ও বডি–ওর্ন ফুটেজ নিতে পরামর্শ নির্বাচনের দিন ব্যালট পুড়িয়ে বিশৃঙ্খলার ছক গোয়েন্দা প্রতিবেদনে আ.লীগ ঢাকা মহানগর দক্ষিণে বিএনপির টানা জনসভা, ৯ ফেব্রুয়ারি আট আসনে কর্মসূচি ঢাকায় আজ একাধিক জনসভায় বক্তব্য দেবেন জামায়াত আমির বাংলাদেশকে ক্ষতিপূরণসহ ভারতকে যে তিন শর্ত ছুড়ে দিল পাকিস্তান আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তিন দলের প্রধান নাকভিকে বুলবুলের ধন্যবাদ, বৈঠকে আলোচনায় যেসব বিষয় উঠে এলো

নাকভিকে বুলবুলের ধন্যবাদ, বৈঠকে আলোচনায় যেসব বিষয় উঠে এলো

বাংলা ভিউজ ডেস্ক
  • আপডেট: সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / 7

লাহোরে আইসিসি, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ত্রিপক্ষীয় বৈঠক শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বৈঠকে আগামী ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারত–পাকিস্তান ম্যাচ, বাংলাদেশের আপত্তি এবং সম্ভাব্য সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

বৈঠকে আইসিসি পাকিস্তানকে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচটি খেলতে অনুরোধ জানায়। একই সঙ্গে বিশ্বকাপ বয়কট ইস্যুতে বাংলাদেশের সঙ্গে ন্যায্য আচরণের আশ্বাসও দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এর আগে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে সরিয়ে দেওয়ার ঘটনায় নিরাপত্তা শঙ্কার কথা তুলে ধরে বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলতে আপত্তি জানায়। তবে আইসিসি ভেন্যু পরিবর্তনে রাজি না হয়ে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করে। এ সিদ্ধান্তকে বাংলাদেশের প্রতি অন্যায় আচরণ হিসেবে উল্লেখ করে পাকিস্তান সরকার ভারত–পাকিস্তান ম্যাচ বয়কটের ঘোষণা দেয়।

এই পরিস্থিতিতে আইসিসি পাকিস্তানকে ম্যাচ খেলতে রাজি করাতে সক্রিয় ভূমিকা নেয়। তারই অংশ হিসেবে ৮ ফেব্রুয়ারি লাহোরে বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে বাংলাদেশও অংশ নেয়। পুরো প্রক্রিয়ায় বাংলাদেশের পাশে থাকার জন্য বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল পিসিবিকে ধন্যবাদ জানিয়েছেন।

জিও টিভির খবরে বলা হয়েছে, আইসিসি বাংলাদেশের দাবির বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে। সংকট নিরসনে একটি সম্ভাব্য সমাধান কাঠামোও তৈরি হয়েছে। এতে বাংলাদেশ আর্থিক ক্ষতিপূরণ, বিশ্বকাপের লভ্যাংশ এবং ভবিষ্যতে ভারতে খেলা হলে হাইব্রিড মডেলে ম্যাচ আয়োজনের সুযোগ পেতে পারে। এই আলোচনায় পিসিবি সমন্বয়কের ভূমিকা পালন করেছে।

আইসিসির প্রতিনিধি ইমরান খাজা লাহোর থেকে ফিরে সংস্থার সদর দপ্তরে আইসিসি চেয়ারম্যানসহ কাউন্সিলের সদস্যদের সঙ্গে আলোচনা করবেন। অন্যদিকে বিসিবি সভাপতি বিষয়টি বাংলাদেশ সরকারকে অবহিত করবেন। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে আলোচনার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

সূত্র জানায়, পরবর্তী করণীয় চূড়ান্ত করতে আইসিসি ও বিসিবির কর্মকর্তারা শিগগিরই আবার আলোচনায় বসতে পারেন। ভারত–পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

শেয়ার করুন

নাকভিকে বুলবুলের ধন্যবাদ, বৈঠকে আলোচনায় যেসব বিষয় উঠে এলো

আপডেট: সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬