ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভোটকেন্দ্রে মোবাইল নিষেধাজ্ঞা হাসিনার আমলের নির্বাচনকে মনে করিয়ে দিচ্ছে

বাংলা ভিউজ ডেস্ক
  • আপডেট: সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / 19

ভোটকেন্দ্রের সীমানা থেকে ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধ করার সিদ্ধান্তকে অতীতের বিতর্কিত নির্বাচনের সঙ্গে তুলনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিম। তিনি বলেছেন, এ সিদ্ধান্ত ‘মিউজিয়ামে থাকা হাসিনার নির্বাচনের’ কথা মনে করিয়ে দেয়।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে হামিম লেখেন, ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারের সুযোগ থাকলে অনিয়মের সম্ভাবনা কমে যায় বলে তার ধারণা। তিনি দাবি করেন, মোবাইল নিষেধাজ্ঞা থাকলে “ওঁৎ পেতে থাকা” গোষ্ঠীর অনিয়ম করার সুযোগ বাড়তে পারে এবং এ ধরনের নিয়ম জারির পেছনে সেটিই কারণ কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন।

একই পোস্টে ঢাবি ছাত্রদল নেতা আরও লিখেছেন, নির্বাচনকে ঘিরে কোনো ধরনের টালবাহানা, প্রতারণা বা কালিমা আরোপ তারা মেনে নেবেন না বলেও তিনি সতর্ক করেছেন।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ভোটকেন্দ্রের নির্ধারিত এলাকার মধ্যে মোবাইল ফোন বহনের বিষয়ে বিধিনিষেধ কার্যকর রয়েছে। এ সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা অব্যাহত আছে।

শেয়ার করুন

ভোটকেন্দ্রে মোবাইল নিষেধাজ্ঞা হাসিনার আমলের নির্বাচনকে মনে করিয়ে দিচ্ছে

আপডেট: সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬