ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
ক্ষমতায় এলে দুর্নীতিবাজ প্রভাবশালীদের প্রকাশ্যে শাস্তি: চরমোনাই পীর যুক্তরাষ্ট্রের যুদ্ধের হুমকিতেও ভীত নয় ইরান: আরাগচি জামায়াতের মিছিলে যাওয়ায় শিশু সাজ্জাদকে লাথির অভিযোগ, বিএনপি কর্মী গ্রেপ্তার ফজলুর রহমান বিষ খাবেন—প্রমাণে দাঁড়িপাল্লায় ভোট দিন: শিবির সভাপতি দুর্নীতির পুরনো চক্র ফের মাথাচাড়া দিচ্ছে: মামুনুল হক জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন: নাহিদ ইসলাম সমাবেশে শিশির মনিরকে স্বর্ণের দাঁড়িপাল্লা উপহার নির্বাচনের আগের দিন জানানো হবে প্রধান উপদেষ্টার ভোটদানের স্থান-সময় বিএনপিতে যোগ দেওয়া আলোচিত যুবলীগ নেতা অস্ত্রসহ গ্রেপ্তার নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ডাকা বিক্ষোভে হাজির পাটওয়ারীই

শিক্ষা আইন–২০২৬: ৯৯৯ শিক্ষকের উদ্বেগ প্রকাশ

বাংলা ভিউজ ডেস্ক
  • আপডেট: শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 21

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের ৯৯৯ জন শিক্ষক শিক্ষা আইন–২০২৬-এর খসড়া প্রকাশ এবং দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলেছেন, নির্বাচনমুখী সময়ে অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার হওয়া উচিত একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রস্তুতি; এই প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ একটি শিক্ষা আইন দ্রুত বাস্তবায়নের উদ্যোগ প্রশ্ন তৈরি করছে।

শিক্ষকদের যৌথ বিবৃতিতে বলা হয়, খসড়ায় অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন শিক্ষার কথা থাকলেও কিছু অস্পষ্ট পরিভাষাউন্মুক্ত ধারা যুক্ত হয়েছে, যা ভবিষ্যতে বিভিন্নভাবে ব্যাখ্যা করার সুযোগ রেখে দেয়। তাদের মতে, শিক্ষাক্রম প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে অভিভাবকদের ধর্মীয় বিশ্বাস, সামাজিক বাস্তবতা এবং নৈতিক মূল্যবোধের প্রতি সম্মান রাখা জরুরি।

তারা আরও বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা হলে সেটি দেশের সংবিধান, সংস্কৃতি এবং সংখ্যাগরিষ্ঠ জনগণের মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া দরকার। একই সঙ্গে ‘বিশেষ শিক্ষা প্রতিষ্ঠান’, ‘সুবিধাবঞ্চিত’, ‘বিশেষ চাহিদাসম্পন্ন’সহ কয়েকটি শব্দ ও ধারণার সুস্পষ্ট সংজ্ঞা নির্ধারণের দাবি জানান তারা।

বিবৃতিতে উল্লেখ করা হয়, শিক্ষা আইন কোনো আন্তর্জাতিক মতাদর্শিক এজেন্ডা বহনকারী না হয়ে জনগণের বিশ্বাস ও সাংস্কৃতিক বাস্তবতার প্রতিফলন হওয়া উচিত। এসব বিষয় পরিষ্কার না করে আইন বাস্তবায়নের উদ্যোগ গ্রহণযোগ্য হবে না বলেও মত দেন শিক্ষকরা।

শিক্ষকদের ওই বিবৃতিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষকসহ শতাধিক শিক্ষক স্বাক্ষর করেছেন।

শেয়ার করুন

শিক্ষা আইন–২০২৬: ৯৯৯ শিক্ষকের উদ্বেগ প্রকাশ

আপডেট: শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬