ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
ক্ষমতায় এলে দুর্নীতিবাজ প্রভাবশালীদের প্রকাশ্যে শাস্তি: চরমোনাই পীর যুক্তরাষ্ট্রের যুদ্ধের হুমকিতেও ভীত নয় ইরান: আরাগচি জামায়াতের মিছিলে যাওয়ায় শিশু সাজ্জাদকে লাথির অভিযোগ, বিএনপি কর্মী গ্রেপ্তার ফজলুর রহমান বিষ খাবেন—প্রমাণে দাঁড়িপাল্লায় ভোট দিন: শিবির সভাপতি দুর্নীতির পুরনো চক্র ফের মাথাচাড়া দিচ্ছে: মামুনুল হক জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন: নাহিদ ইসলাম সমাবেশে শিশির মনিরকে স্বর্ণের দাঁড়িপাল্লা উপহার নির্বাচনের আগের দিন জানানো হবে প্রধান উপদেষ্টার ভোটদানের স্থান-সময় বিএনপিতে যোগ দেওয়া আলোচিত যুবলীগ নেতা অস্ত্রসহ গ্রেপ্তার নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ডাকা বিক্ষোভে হাজির পাটওয়ারীই

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জবিতে শিবিরের ইয়ুথ আইডিয়া কনটেস্ট

বাংলা ভিউজ ডেস্ক
  • আপডেট: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / 24

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘ইয়ুথ আইডিয়া কনটেস্ট ২০২৬’ আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী এ আয়োজন শুক্রবার (৬ ফেব্রুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শুরু হয়।

সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনের মাঠে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধন ঘোষণা করেন শহীদ শাহাবুদ্দিনের বাবা মো. রফিকুল্লাহ।

উদ্বোধনী বক্তব্যে রফিকুল্লাহ বলেন, সন্তান আল্লাহর দেওয়া বড় নেয়ামত। তিনি দাবি করেন, প্রায় ১১ বছর আগে প্রতিষ্ঠাবার্ষিকীর একটি কর্মসূচিতে তার সন্তান শহীদ হন। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের কল্যাণ ও তরুণদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ছাত্রশিবির কাজ করে যাচ্ছে।

‘মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা পর্বে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিজনেস অনুষদের ড. ওয়ারেসুল করিম বলেন, তরুণদের আশপাশে থাকা সুযোগ-সুবিধা ও রিসোর্স কাজে লাগানো উচিত। পরিবারের সদস্য, শিক্ষক বা লাইব্রেরিসহ বিভিন্ন উৎস থেকে শেখার মাধ্যমে লক্ষ্য অর্জনের পথ তৈরি হয় বলেও তিনি উল্লেখ করেন। পাশাপাশি তিনি বলেন, মা-বাবার স্বপ্ন পূরণ এবং আল্লাহর উদ্দেশ্য বাস্তবায়নের মধ্যেই প্রকৃত সফলতা।

আয়োজকদের ভাষ্য অনুযায়ী, ‘ইয়ুথ আইডিয়া কনটেস্ট’ আয়োজনের মূল উদ্দেশ্য তিনটি— জাতীয় ও সামাজিক সমস্যা সমাধানে উদ্যোগ, সুশাসন-ন্যায়বিচার ও সামাজিক দায়বদ্ধতা জোরদার করা, এবং জুলাই বিপ্লব-পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনে তরুণদের ভাবনা ও পরিকল্পনা তুলে ধরা।

অনুষ্ঠানে শিবিরের আন্তর্জাতিক সম্পাদক মুতাসীম বিল্লাহ শাহেদী বলেন, এর আগে ২৯ ও ৩০ জানুয়ারি ‘সায়েন্স ফেস্ট’ আয়োজন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা দেশেই বিভিন্ন কর্মসূচি চলছে, যার অংশ হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এই আইডিয়া কনটেস্ট আয়োজন করা হয়েছে।

এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম, সেক্রেটারি আব্দুল আলিম আরিফসহ বিভিন্ন জেলা থেকে আসা প্রতিযোগী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জবিতে শিবিরের ইয়ুথ আইডিয়া কনটেস্ট

আপডেট: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬