ঢাকা ০৬:৫১ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
ক্ষমতায় এলে দুর্নীতিবাজ প্রভাবশালীদের প্রকাশ্যে শাস্তি: চরমোনাই পীর যুক্তরাষ্ট্রের যুদ্ধের হুমকিতেও ভীত নয় ইরান: আরাগচি জামায়াতের মিছিলে যাওয়ায় শিশু সাজ্জাদকে লাথির অভিযোগ, বিএনপি কর্মী গ্রেপ্তার ফজলুর রহমান বিষ খাবেন—প্রমাণে দাঁড়িপাল্লায় ভোট দিন: শিবির সভাপতি দুর্নীতির পুরনো চক্র ফের মাথাচাড়া দিচ্ছে: মামুনুল হক জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন: নাহিদ ইসলাম সমাবেশে শিশির মনিরকে স্বর্ণের দাঁড়িপাল্লা উপহার নির্বাচনের আগের দিন জানানো হবে প্রধান উপদেষ্টার ভোটদানের স্থান-সময় বিএনপিতে যোগ দেওয়া আলোচিত যুবলীগ নেতা অস্ত্রসহ গ্রেপ্তার নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ডাকা বিক্ষোভে হাজির পাটওয়ারীই

চার শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তন

বাংলা ভিউজ ডেস্ক
  • আপডেট: সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • / 22

দেশের চারটি কলেজের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন নাম পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো—ঢাকার পল্লবী মহিলা ডিগ্রি কলেজ, টাঙ্গাইলের বাসাইল ডিগ্রি কলেজ, রাজশাহীর সালেহা-ইমারত ডিগ্রি কলেজ এবং ফেনীর ফুলগাজী মহিলা কলেজ।

সোমবার (২ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সংক্রান্ত সিদ্ধান্ত জানানো হয়।

নতুন নাম অনুযায়ী, পল্লবী মহিলা ডিগ্রি কলেজের নাম হয়েছে শহীদ জিয়া মহিলা কলেজ। বাসাইল ডিগ্রি কলেজের নাম পরিবর্তন করে রাখা হয়েছে বাসাইল এমদাদ হামিদা কলেজ। রাজশাহীর সালেহা-ইমারত ডিগ্রি কলেজ এখন থেকে পরিচিত হবে সাঁকোয়া কলেজ নামে। আর ফেনীর ফুলগাজী মহিলা কলেজের নতুন নাম হয়েছে বেগম খালেদা জিয়া মহিলা কলেজ

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গত ২৯ ডিসেম্বর জারি করা একটি চিঠির নির্দেশনার ভিত্তিতে এসব প্রতিষ্ঠানের নাম পুনর্নির্ধারণ করা হয়েছে।

সরকার জানিয়েছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর বিতর্কিত ব্যক্তিদের নামে থাকা শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পর্যালোচনা করে পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে রাজনৈতিক বিবেচনায় পূর্বে পরিবর্তিত কিছু প্রতিষ্ঠানের আগের নামও পুনর্বহাল করা হচ্ছে। সাম্প্রতিক এই সিদ্ধান্ত সেই প্রক্রিয়ারই অংশ।

শেয়ার করুন

চার শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তন

আপডেট: সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬