ঢাকা ০৬:৫২ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
ক্ষমতায় এলে দুর্নীতিবাজ প্রভাবশালীদের প্রকাশ্যে শাস্তি: চরমোনাই পীর যুক্তরাষ্ট্রের যুদ্ধের হুমকিতেও ভীত নয় ইরান: আরাগচি জামায়াতের মিছিলে যাওয়ায় শিশু সাজ্জাদকে লাথির অভিযোগ, বিএনপি কর্মী গ্রেপ্তার ফজলুর রহমান বিষ খাবেন—প্রমাণে দাঁড়িপাল্লায় ভোট দিন: শিবির সভাপতি দুর্নীতির পুরনো চক্র ফের মাথাচাড়া দিচ্ছে: মামুনুল হক জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন: নাহিদ ইসলাম সমাবেশে শিশির মনিরকে স্বর্ণের দাঁড়িপাল্লা উপহার নির্বাচনের আগের দিন জানানো হবে প্রধান উপদেষ্টার ভোটদানের স্থান-সময় বিএনপিতে যোগ দেওয়া আলোচিত যুবলীগ নেতা অস্ত্রসহ গ্রেপ্তার নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ডাকা বিক্ষোভে হাজির পাটওয়ারীই

এসএসসি পরীক্ষার্থীদের জন্য ফরম পূরণের সময় বাড়লো

বাংলা ভিউজ ডেস্ক
  • আপডেট: সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • / 27

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম জমার সময় আরও ৪ দিন বাড়িয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। নতুন সময়সীমা অনুযায়ী, পরীক্ষার্থীরা বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) পর্যন্ত বিলম্ব ফিসহ ফরম পূরণ করতে পারবেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় ২ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত বর্ধিত করা হয়েছে। ফি জমা দেওয়ার শেষ দিনও ৫ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে এবং এটি ‘সোনালী সেবা’ মাধ্যমেও করা যাবে।

ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে, উল্লিখিত সময়ের মধ্যে তাদের শিক্ষার্থীদের ফরম পূরণের কার্যক্রম সম্পন্ন করতে।

শেয়ার করুন

এসএসসি পরীক্ষার্থীদের জন্য ফরম পূরণের সময় বাড়লো

আপডেট: সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬