ঢাকা    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ ১৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বেলজিয়ামে ইতিহাসের সবচেয়ে বড় দাবানল, পুড়েছে ৩ হাজার হেক্টর

বেলজিয়ামের পূর্বাঞ্চলে ভয়াবহ দাবানলে প্রায় তিন হাজার হেক্টর এলাকা পুড়ে গেছে। দেশটির ইতিহাসে এটিকে সবচেয়ে বড় দাবানল হিসেবে বিবেচনা করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী, স্থানীয় কৃষক এবং প্রতিবেশী দেশের উদ্ধারকর্মীরাও কাজ করছেন।গত শুক্রবার (১৪ আগস্ট) পূর্ব বেলজিয়ামের হাই ফেনস প্রকৃতি সংরক্ষণ এলাকায় আগুনের সূত্রপাত হয়। এরপর দ্রুত বিস্তার ঘটতে থাকে। মাত্র তিন দিনের মধ্যে আগুন প্রায় তিন হাজার হেক্টর এলাকায় ছড়িয়ে পড়ে।[BANGVIEWS-POST:3871]এর আগে ২০১১ সালের দাবানলকে দেশটির সবচেয়ে বড় দাবানল হিসেবে বিবেচনা করা হতো। ওই ঘটনায় প্রায় এক হাজার ৪০০ হেক্টর এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছিল। এবারের দাবানলে এরই মধ্যে তার দ্বিগুণের বেশি এলাকা পুড়ে গেছে।আগুন নিয়ন্ত্রণে বেলজিয়ামের বিভিন্ন অঞ্চল থেকে ফায়ার সার্ভিসের সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তাদের সঙ্গে দেশটির সেনাবাহিনী ও স্থানীয় কৃষকেরাও কাজ করছেন। জার্মানি ও লুক্সেমবার্গ থেকেও আগুন নেভানোর কাজে সহায়তা দেওয়া হচ্ছে।দাবানল শুরু হওয়ার পর পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট দুর্যোগ ব্যবস্থাপনা কর্মীদের মোতায়েন করে বেলজিয়াম সরকার। তবে কয়েক দিন ধরে চেষ্টা চালানোর পরও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।[BANGVIEWS-POST:3870]স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, শুষ্ক আবহাওয়া ও বাতাসের কারণে আগুন জার্মান সীমান্তের দিকে ছড়িয়ে পড়ছে। ফলে সীমান্তবর্তী এলাকাগুলোতে পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।বেলজিয়ামের ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এবারের দাবানলের ব্যাপকতাকে নজিরবিহীন হিসেবে বর্ণনা করেছেন। ভবিষ্যতে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় আরও প্রস্তুতি নেওয়ার প্রয়োজনীয়তার কথাও জানিয়েছেন তারা।সূত্র: রয়টার্স

বেলজিয়ামে ইতিহাসের সবচেয়ে বড় দাবানল, পুড়েছে ৩ হাজার হেক্টর