ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বেলজিয়ামে তাপপ্রবাহে ১৫ দিনে প্রায় ২ হাজার মৃত্যু

ছবি : সংগৃহিত
ফলো করুন

চলতি গ্রীষ্মে ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ দেখা দিয়েছে। এর প্রভাবে বেলজিয়ামে মাত্র ১৫ দিনে প্রায় ২ হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সিয়েনসানো।

সিয়েনসানোর তথ্য অনুযায়ী, গত ১৮ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত সময়ে তাপপ্রবাহজনিত হিটস্ট্রোক ও বিভিন্ন শারীরিক জটিলতায় এসব মৃত্যুর ঘটনা ঘটে। সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ওয়ালোনিয়াতে। এরপর রয়েছে রাজধানী ব্রাসেলস এবং উত্তরাঞ্চলীয় প্রদেশ ফ্ল্যান্ডার্স।

সিয়েনসানো জানিয়েছে, ২০০০ সাল থেকে তারা তাপপ্রবাহের কারণে মৃত্যুর তথ্য সংরক্ষণ করছে। তবে চলতি বছরই প্রথমবারের মতো এত অল্প সময়ে তাপপ্রবাহজনিত কারণে এত বেশি মৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছে।

এর আগে বেলজিয়ামে গ্রীষ্মকালীন তাপপ্রবাহে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছিল ২০২০ সালে। ওই বছর দেশটিতে ১ হাজার ৫৫৭ জনের মৃত্যু হয়েছিল।

বিশেষজ্ঞরা বলছেন, ইউরোপে ক্রমবর্ধমান তাপমাত্রা জনস্বাস্থ্যের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে। বিশেষ করে বয়স্ক ও শারীরিকভাবে দুর্বল মানুষের জন্য তীব্র গরমের ঝুঁকি বেশি।

সূত্র: এএফপি

ট্যাগ : আবহাওয়া তাপপ্রবাহ বেলজিয়াম

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বেলজিয়ামে তাপপ্রবাহে ১৫ দিনে প্রায় ২ হাজার মৃত্যু

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

চলতি গ্রীষ্মে ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ দেখা দিয়েছে। এর প্রভাবে বেলজিয়ামে মাত্র ১৫ দিনে প্রায় ২ হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সিয়েনসানো।

সিয়েনসানোর তথ্য অনুযায়ী, গত ১৮ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত সময়ে তাপপ্রবাহজনিত হিটস্ট্রোক ও বিভিন্ন শারীরিক জটিলতায় এসব মৃত্যুর ঘটনা ঘটে। সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ওয়ালোনিয়াতে। এরপর রয়েছে রাজধানী ব্রাসেলস এবং উত্তরাঞ্চলীয় প্রদেশ ফ্ল্যান্ডার্স।

সিয়েনসানো জানিয়েছে, ২০০০ সাল থেকে তারা তাপপ্রবাহের কারণে মৃত্যুর তথ্য সংরক্ষণ করছে। তবে চলতি বছরই প্রথমবারের মতো এত অল্প সময়ে তাপপ্রবাহজনিত কারণে এত বেশি মৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছে।

এর আগে বেলজিয়ামে গ্রীষ্মকালীন তাপপ্রবাহে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছিল ২০২০ সালে। ওই বছর দেশটিতে ১ হাজার ৫৫৭ জনের মৃত্যু হয়েছিল।

বিশেষজ্ঞরা বলছেন, ইউরোপে ক্রমবর্ধমান তাপমাত্রা জনস্বাস্থ্যের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে। বিশেষ করে বয়স্ক ও শারীরিকভাবে দুর্বল মানুষের জন্য তীব্র গরমের ঝুঁকি বেশি।

সূত্র: এএফপি

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ