ঢাকা    রোববার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইরাকের কুর্দিস্তানে কোমালার ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

ছবি: সংগৃহীত
ফলো করুন

ইরাকের আধা-স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে ইরানি কুর্দি সশস্ত্র গোষ্ঠী কোমালার সদর দপ্তর লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। শনিবার (২৪ অক্টোবর) রাতে বালিসান এলাকায় এ হামলা চালানো হয়। রোববার (২৫ অক্টোবর) ইরানের বার্তা সংস্থা মেহরের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল আরাবিয়া।

মেহরের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) স্থলবাহিনী কোমালার সদর দপ্তর লক্ষ্য করে এ হামলা চালায়। ইরান গোষ্ঠীটিকে বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে।

ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ইরানি কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলোর বেশ কয়েকটি ঘাঁটি ও প্রশিক্ষণশিবির রয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর পর থেকে এসব স্থাপনায় একাধিকবার হামলা চালিয়েছে ইরান।

ইরানি কুর্দি গোষ্ঠীগুলোকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থন দিয়ে আসছে বলে অভিযোগ রয়েছে। ফেব্রুয়ারিতে সংঘাত শুরুর পর ইরানের বিরুদ্ধে লড়াইয়ে এসব গোষ্ঠীকে অস্ত্র সরবরাহের বিষয়টি বিবেচনা করেছিল ওয়াশিংটন। তবে সম্ভাব্য বিরূপ পরিণতির আশঙ্কায় শেষ পর্যন্ত সেই পরিকল্পনা থেকে সরে আসে ট্রাম্প প্রশাসন।

এর আগে গত ১৭ জুলাই ইরাকের সুলাইমানিয়া শহরের কাছে কোমালার ওপর চালানো এক হামলায় গোষ্ঠীটির নয় সদস্য নিহত হন। সাম্প্রতিক সময়ে কোমালার ওপর চালানো হামলাগুলোর মধ্যে সেটি ছিল অন্যতম প্রাণঘাতী।

তবে শনিবার রাতের ড্রোন হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত কোনো তথ্য উল্লেখ করা হয়নি।

সূত্র: আল আরাবিয়া।

ট্যাগ : ইরান ইরাক

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

রোববার, ২৫ অক্টোবর ২০২৬

ইরাকের কুর্দিস্তানে কোমালার ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

ইরাকের আধা-স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে ইরানি কুর্দি সশস্ত্র গোষ্ঠী কোমালার সদর দপ্তর লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। শনিবার (২৪ অক্টোবর) রাতে বালিসান এলাকায় এ হামলা চালানো হয়। রোববার (২৫ অক্টোবর) ইরানের বার্তা সংস্থা মেহরের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল আরাবিয়া।

মেহরের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) স্থলবাহিনী কোমালার সদর দপ্তর লক্ষ্য করে এ হামলা চালায়। ইরান গোষ্ঠীটিকে বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে।

ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ইরানি কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলোর বেশ কয়েকটি ঘাঁটি ও প্রশিক্ষণশিবির রয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর পর থেকে এসব স্থাপনায় একাধিকবার হামলা চালিয়েছে ইরান।

ইরানি কুর্দি গোষ্ঠীগুলোকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থন দিয়ে আসছে বলে অভিযোগ রয়েছে। ফেব্রুয়ারিতে সংঘাত শুরুর পর ইরানের বিরুদ্ধে লড়াইয়ে এসব গোষ্ঠীকে অস্ত্র সরবরাহের বিষয়টি বিবেচনা করেছিল ওয়াশিংটন। তবে সম্ভাব্য বিরূপ পরিণতির আশঙ্কায় শেষ পর্যন্ত সেই পরিকল্পনা থেকে সরে আসে ট্রাম্প প্রশাসন।

এর আগে গত ১৭ জুলাই ইরাকের সুলাইমানিয়া শহরের কাছে কোমালার ওপর চালানো এক হামলায় গোষ্ঠীটির নয় সদস্য নিহত হন। সাম্প্রতিক সময়ে কোমালার ওপর চালানো হামলাগুলোর মধ্যে সেটি ছিল অন্যতম প্রাণঘাতী।

তবে শনিবার রাতের ড্রোন হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত কোনো তথ্য উল্লেখ করা হয়নি।

সূত্র: আল আরাবিয়া।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ