ঢাকা    রোববার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জাতীয় নারীশক্তির পুরোনো কমিটি বাতিল, ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি

ফাইল ছবি
ফলো করুন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী সংগঠন জাতীয় নারীশক্তির নেতৃত্বে পরিবর্তন আনা হয়েছে। সংগঠনটির আগের কমিটি বাতিল করে নতুন আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে দলটি। এতে আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন ডা. মাহমুদা আলম মিতু। সদস্যসচিব হিসেবে মনোনীত হয়েছেন নুসরাত তাবাসসুম এবং মুখ্য সংগঠকের দায়িত্ব দেওয়া হয়েছে অ্যাডভোকেট মনজিলা ঝুমাকে।

রোববার (২৫ অক্টোবর) এনসিপির মিডিয়া সেল থেকে নতুন কমিটি গঠনের বিষয়টি জানানো হয়। এর আগে শনিবার (২৪ অক্টোবর) দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পক্ষ থেকে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশনায় জাতীয় নারীশক্তির বিদ্যমান কমিটি বাতিল করা হয়েছে। একই সঙ্গে সংগঠনটির কার্যক্রম পরিচালনার জন্য তিনজনের নাম উল্লেখ করে নতুন আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের নির্দেশনা দিয়েছে এনসিপির কেন্দ্রীয় নেতৃত্ব।

দলের সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে বাকি পদগুলোতে দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করতে হবে।

তবে আগের কমিটি বাতিলের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে বিজ্ঞপ্তিতে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। নতুন পূর্ণাঙ্গ কমিটিতে মোট কতজন সদস্য থাকবেন, সে বিষয়েও বিস্তারিত জানানো হয়নি।

ট্যাগ : জাতীয় নাগরিক পার্টি জাতীয় নারীশক্তি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

রোববার, ২৫ অক্টোবর ২০২৬

জাতীয় নারীশক্তির পুরোনো কমিটি বাতিল, ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী সংগঠন জাতীয় নারীশক্তির নেতৃত্বে পরিবর্তন আনা হয়েছে। সংগঠনটির আগের কমিটি বাতিল করে নতুন আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে দলটি। এতে আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন ডা. মাহমুদা আলম মিতু। সদস্যসচিব হিসেবে মনোনীত হয়েছেন নুসরাত তাবাসসুম এবং মুখ্য সংগঠকের দায়িত্ব দেওয়া হয়েছে অ্যাডভোকেট মনজিলা ঝুমাকে।

রোববার (২৫ অক্টোবর) এনসিপির মিডিয়া সেল থেকে নতুন কমিটি গঠনের বিষয়টি জানানো হয়। এর আগে শনিবার (২৪ অক্টোবর) দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পক্ষ থেকে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশনায় জাতীয় নারীশক্তির বিদ্যমান কমিটি বাতিল করা হয়েছে। একই সঙ্গে সংগঠনটির কার্যক্রম পরিচালনার জন্য তিনজনের নাম উল্লেখ করে নতুন আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের নির্দেশনা দিয়েছে এনসিপির কেন্দ্রীয় নেতৃত্ব।

দলের সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে বাকি পদগুলোতে দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করতে হবে।

তবে আগের কমিটি বাতিলের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে বিজ্ঞপ্তিতে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। নতুন পূর্ণাঙ্গ কমিটিতে মোট কতজন সদস্য থাকবেন, সে বিষয়েও বিস্তারিত জানানো হয়নি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ