ঢাকা    শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আসিফ আকবরের গাড়িতে গুলিবর্ষণে জামায়াতের তীব্র নিন্দা

ছবি : সংগৃহীত
ফলো করুন

রাজধানীর মগবাজার এলাকায় দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলিবর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (২৪ অক্টোবর) সকালে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, রাজধানীর ব্যস্ততম এলাকায় একজন জনপ্রিয় ও প্রতিষ্ঠিত সংগীতশিল্পীর গাড়ি নিশানা করে প্রকাশ্যে এমন গুলিবর্ষণের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক ও কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের সন্ত্রাসী কার্যকলাপ জননিরাপত্তা, সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নাগরিকদের স্বাভাবিক জীবনযাত্রাকে মারাত্মক হুমকির মুখে ঠেলে দেয়।

তিনি উল্লেখ করেন, দেশের প্রত্যেক নাগরিকের জানমালের নিরাপত্তা বিধান করা রাষ্ট্রের সাংবিধানিক ও মৌলিক দায়িত্ব। আইন প্রয়োগকারী সংস্থাকে এ জাতীয় সহিংস অপরাধ দমনে আরও কঠোর ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

একই সঙ্গে জামায়াতের এই নেতা অবিলম্বে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার নেপথ্য কারণ উদঘাটন এবং জড়িত দুর্বৃত্তদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

ট্যাগ : আসিফ আকবর গাড়িতে গুলি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

আসিফ আকবরের গাড়িতে গুলিবর্ষণে জামায়াতের তীব্র নিন্দা

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

রাজধানীর মগবাজার এলাকায় দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলিবর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (২৪ অক্টোবর) সকালে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, রাজধানীর ব্যস্ততম এলাকায় একজন জনপ্রিয় ও প্রতিষ্ঠিত সংগীতশিল্পীর গাড়ি নিশানা করে প্রকাশ্যে এমন গুলিবর্ষণের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক ও কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের সন্ত্রাসী কার্যকলাপ জননিরাপত্তা, সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নাগরিকদের স্বাভাবিক জীবনযাত্রাকে মারাত্মক হুমকির মুখে ঠেলে দেয়।

তিনি উল্লেখ করেন, দেশের প্রত্যেক নাগরিকের জানমালের নিরাপত্তা বিধান করা রাষ্ট্রের সাংবিধানিক ও মৌলিক দায়িত্ব। আইন প্রয়োগকারী সংস্থাকে এ জাতীয় সহিংস অপরাধ দমনে আরও কঠোর ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

একই সঙ্গে জামায়াতের এই নেতা অবিলম্বে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার নেপথ্য কারণ উদঘাটন এবং জড়িত দুর্বৃত্তদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ