ঢাকা    শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সরাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ১৫

ছবি: সংগৃহীত
ফলো করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস ও বালুভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই বাসযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় পাঠানো হয়েছে।

শনিবার সকালে উপজেলার বেড়তলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার কাজীপাড়ার আবু বক্করের ছেলে সৌরভ (৩২) এবং রংপুর জেলা সদরের হরকলি চৌরাপাড়ার মুমিনুল ইসলামের ছেলে আসিফ (১৮)।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রংপুর থেকে সিলেটগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুভর্তি ট্রাকটির সংঘর্ষ হয়। এতে বাসটি সড়কের ওপর উল্টে যায়।

দুর্ঘটনার পর পুলিশ ও স্থানীয় লোকজন উদ্ধারকাজে অংশ নেন। আহত যাত্রীদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। তাঁদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। অন্য আহত ব্যক্তিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

সংঘর্ষে নিহত সৌরভ ও আসিফ ওই বাসের যাত্রী ছিলেন। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

সরাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ১৫

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস ও বালুভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই বাসযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় পাঠানো হয়েছে।

শনিবার সকালে উপজেলার বেড়তলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার কাজীপাড়ার আবু বক্করের ছেলে সৌরভ (৩২) এবং রংপুর জেলা সদরের হরকলি চৌরাপাড়ার মুমিনুল ইসলামের ছেলে আসিফ (১৮)।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রংপুর থেকে সিলেটগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুভর্তি ট্রাকটির সংঘর্ষ হয়। এতে বাসটি সড়কের ওপর উল্টে যায়।

দুর্ঘটনার পর পুলিশ ও স্থানীয় লোকজন উদ্ধারকাজে অংশ নেন। আহত যাত্রীদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। তাঁদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। অন্য আহত ব্যক্তিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

সংঘর্ষে নিহত সৌরভ ও আসিফ ওই বাসের যাত্রী ছিলেন। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ