ঢাকা    শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জাতীয় ইমাম সমিতির ত্রি-বার্ষিক কাউন্সিল আজ

ছবি: সংগৃহীত
ফলো করুন

জাতীয় ইমাম সমিতির সার্বিক কর্মকাণ্ড পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে আজ শনিবার অনুষ্ঠিত হচ্ছে সংগঠনটির ত্রি-বার্ষিক কাউন্সিল। রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের মিলনায়তনে এ অধিবেশনের আয়োজন করা হয়েছে।

কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ধর্ম প্রতিমন্ত্রী মো. শামীম কায়সার।

শুক্রবার (২৩ অক্টোবর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সংযোগ কর্মকর্তা মো. ফরহাদ আহমেদ কাউন্সিল আয়োজনের বিষয়টি জানান।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চল থেকে জাতীয় ইমাম সমিতির নেতারা এ সম্মেলনে অংশ নেবেন। পাশাপাশি উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদেরা।

ত্রি-বার্ষিক এ কাউন্সিলে জাতীয় অগ্রযাত্রায় আলেম-ওলামা ও ইমামদের ভূমিকা নিয়ে আলোচনা করা হবে। একই সঙ্গে সংগঠনটির কার্যক্রম মূল্যায়ন এবং আগামী দিনের কর্মপন্থা নির্ধারণের বিষয়টিও অধিবেশনে গুরুত্ব পাবে।

ট্যাগ : ইসলামিক ফাউন্ডেশন জাতীয় ইমাম সমিতি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

জাতীয় ইমাম সমিতির ত্রি-বার্ষিক কাউন্সিল আজ

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

জাতীয় ইমাম সমিতির সার্বিক কর্মকাণ্ড পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে আজ শনিবার অনুষ্ঠিত হচ্ছে সংগঠনটির ত্রি-বার্ষিক কাউন্সিল। রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের মিলনায়তনে এ অধিবেশনের আয়োজন করা হয়েছে।

কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ধর্ম প্রতিমন্ত্রী মো. শামীম কায়সার।

শুক্রবার (২৩ অক্টোবর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সংযোগ কর্মকর্তা মো. ফরহাদ আহমেদ কাউন্সিল আয়োজনের বিষয়টি জানান।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চল থেকে জাতীয় ইমাম সমিতির নেতারা এ সম্মেলনে অংশ নেবেন। পাশাপাশি উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদেরা।

ত্রি-বার্ষিক এ কাউন্সিলে জাতীয় অগ্রযাত্রায় আলেম-ওলামা ও ইমামদের ভূমিকা নিয়ে আলোচনা করা হবে। একই সঙ্গে সংগঠনটির কার্যক্রম মূল্যায়ন এবং আগামী দিনের কর্মপন্থা নির্ধারণের বিষয়টিও অধিবেশনে গুরুত্ব পাবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ