ঢাকা    বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

টঙ্গীর বাসায় ভয়াবহ বিস্ফোরণ, একই পরিবারের তিনজন দগ্ধ

ছবি : সংগৃহিত
ফলো করুন

গাজীপুরের টঙ্গীতে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। তাঁদের প্রত্যেকের শরীরের ৮৫ থেকে ৯৫ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে। চিকিৎসকদের মতে, তিনজনের অবস্থাই আশঙ্কাজনক।

বুধবার (২১ অক্টোবর) সকালে টঙ্গীর চেরাগআলী মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে সকাল সাড়ে ৭টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।

আহতরা হলেন লালচান (৬৫), নাসিমা (৫০) ও তানিশা (১৬)। তাঁরা একই পরিবারের সদস্য।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, টঙ্গীর চেরাগআলী এলাকায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর দগ্ধ তিনজনকে হাসপাতালে আনা হয়। তাঁদের শরীরের বড় অংশ পুড়ে যাওয়ায় শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

চিকিৎসকের দেওয়া তথ্য অনুযায়ী, দগ্ধদের মধ্যে লালচানের শরীরের ৯৫ শতাংশ পুড়ে গেছে। অন্যদিকে নাসিমা ও তানিশার শরীরের ৮৫ শতাংশ করে দগ্ধ হয়েছে।

তিনজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন ডা. সুলতান মাহমুদ সিকদার।

তবে বাসাটিতে ঠিক কীভাবে গ্যাস জমে বিস্ফোরণ ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। বিস্ফোরণের সময় পরিবারের সদস্যরা কী অবস্থায় ছিলেন, সেটিও জানা যায়নি।

ট্যাগ : গাজীপুর টঙ্গী গ্যাস বিস্ফোরণ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ২১ অক্টোবর ২০২৬

টঙ্গীর বাসায় ভয়াবহ বিস্ফোরণ, একই পরিবারের তিনজন দগ্ধ

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

গাজীপুরের টঙ্গীতে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। তাঁদের প্রত্যেকের শরীরের ৮৫ থেকে ৯৫ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে। চিকিৎসকদের মতে, তিনজনের অবস্থাই আশঙ্কাজনক।

বুধবার (২১ অক্টোবর) সকালে টঙ্গীর চেরাগআলী মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে সকাল সাড়ে ৭টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।

আহতরা হলেন লালচান (৬৫), নাসিমা (৫০) ও তানিশা (১৬)। তাঁরা একই পরিবারের সদস্য।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, টঙ্গীর চেরাগআলী এলাকায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর দগ্ধ তিনজনকে হাসপাতালে আনা হয়। তাঁদের শরীরের বড় অংশ পুড়ে যাওয়ায় শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

চিকিৎসকের দেওয়া তথ্য অনুযায়ী, দগ্ধদের মধ্যে লালচানের শরীরের ৯৫ শতাংশ পুড়ে গেছে। অন্যদিকে নাসিমা ও তানিশার শরীরের ৮৫ শতাংশ করে দগ্ধ হয়েছে।

তিনজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন ডা. সুলতান মাহমুদ সিকদার।

তবে বাসাটিতে ঠিক কীভাবে গ্যাস জমে বিস্ফোরণ ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। বিস্ফোরণের সময় পরিবারের সদস্যরা কী অবস্থায় ছিলেন, সেটিও জানা যায়নি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ