রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার সার্বজনীন দুর্গাপূজামণ্ডপের জন্য মোট ১ লাখ ৪০ হাজার টাকা অনুদান দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। এর মধ্যে সিটি করপোরেশনের পক্ষ থেকে ৪০ হাজার টাকা এবং তাঁর ব্যক্তিগত তহবিল থেকে ১ লাখ টাকা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে পূজামণ্ডপটি পরিদর্শনে যান ডিএনসিসি প্রশাসক। এ সময় তিনি সেখানে উপস্থিত সনাতন ধর্মাবলম্বী ভক্ত ও দর্শনার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান।
পরিদর্শনকালে পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ও আয়োজন ঘুরে দেখেন শফিকুল ইসলাম খান। উৎসব উদ্যাপনে সহায়তা হিসেবে ডিএনসিসির পক্ষ থেকে ৪০ হাজার টাকা দেওয়ার পাশাপাশি তিনি ব্যক্তিগতভাবেও আর্থিক সহযোগিতা করেন।
প্রশাসকের এই পরিদর্শন ও অনুদানের জন্য পূজা উদ্যাপন কমিটির নেতারা ডিএনসিসি প্রশাসন এবং মো. শফিকুল ইসলাম খানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মন্তব্যসমূহ