ঢাকা    রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জনপ্রশাসনে বড় রদবদল, সাত সচিবের দপ্তর পরিবর্তন

ফাইল ছবি
ফলো করুন

প্রশাসনিক কার্যক্রমে নতুন দায়িত্ব বণ্টনের অংশ হিসেবে সাতজন সচিবের দপ্তর পরিবর্তন করেছে সরকার। একই সঙ্গে একজন অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি এবং আরও দুজন অতিরিক্ত সচিবকে ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এসব বদলি, পদোন্নতি ও পদায়নের তথ্য জানানো হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়াকে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান।

অন্যদিকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরীকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব পদে বদলি করা হয়েছে।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে দায়িত্ব পাচ্ছেন আয়েশা আক্তার। তিনি এতদিন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন। তাঁকে সচিব পদে পদোন্নতি দিয়ে নতুন মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়া হয়েছে।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগেও সচিব পদে পরিবর্তন আনা হয়েছে। জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির রেক্টর ড. মো. কামরুজ্জামানকে এ বিভাগের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

এ বিভাগের বর্তমান সচিব বিলকিস জাহান রিমিকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়েছে। পরিকল্পনা কমিশনের সদস্যের পদটি সচিব পদমর্যাদার।

এদিকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলমকে তাঁর পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

তাঁর পরিবর্তে একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহফুজুল আলম খানকে ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদেও পরিবর্তন এসেছে। এ মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফুল ইসলামকে জাতীয় প্রশাসন একাডেমির রেক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রেক্টরের পদটি সচিব পদমর্যাদার।

অন্যদিকে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক এবং অতিরিক্ত সচিব মো. আবুল হাছানাত হুমায়ূন কবীরকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোতে এসব নতুন দায়িত্ব বণ্টন করা হয়েছে।

ট্যাগ : জনপ্রশাসন মন্ত্রণালয়

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

জনপ্রশাসনে বড় রদবদল, সাত সচিবের দপ্তর পরিবর্তন

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

প্রশাসনিক কার্যক্রমে নতুন দায়িত্ব বণ্টনের অংশ হিসেবে সাতজন সচিবের দপ্তর পরিবর্তন করেছে সরকার। একই সঙ্গে একজন অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি এবং আরও দুজন অতিরিক্ত সচিবকে ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এসব বদলি, পদোন্নতি ও পদায়নের তথ্য জানানো হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়াকে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান।

অন্যদিকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরীকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব পদে বদলি করা হয়েছে।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে দায়িত্ব পাচ্ছেন আয়েশা আক্তার। তিনি এতদিন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন। তাঁকে সচিব পদে পদোন্নতি দিয়ে নতুন মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়া হয়েছে।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগেও সচিব পদে পরিবর্তন আনা হয়েছে। জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির রেক্টর ড. মো. কামরুজ্জামানকে এ বিভাগের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

এ বিভাগের বর্তমান সচিব বিলকিস জাহান রিমিকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়েছে। পরিকল্পনা কমিশনের সদস্যের পদটি সচিব পদমর্যাদার।

এদিকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলমকে তাঁর পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

তাঁর পরিবর্তে একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহফুজুল আলম খানকে ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদেও পরিবর্তন এসেছে। এ মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফুল ইসলামকে জাতীয় প্রশাসন একাডেমির রেক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রেক্টরের পদটি সচিব পদমর্যাদার।

অন্যদিকে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক এবং অতিরিক্ত সচিব মো. আবুল হাছানাত হুমায়ূন কবীরকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোতে এসব নতুন দায়িত্ব বণ্টন করা হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ