ঢাকা    রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

এখন থেকে বাঁশের লাঠি দিয়ে মাদকের আস্তানা ধ্বংস করব: ইশরাক

ছবি : সংগৃহিত
ফলো করুন

মাদকের আস্তানা ধ্বংস করতে এখন থেকে বাঁশের লাঠি ব্যবহারের ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। একই সঙ্গে মাদকবিরোধী অভিযান নিয়ে কয়েকটি গণমাধ্যমের সংবাদ প্রকাশের ধরন নিয়েও তীব্র সমালোচনা করেছেন তিনি।

রোববার (১৮ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

মাদকবিরোধী অভিযান নিয়ে গণমাধ্যমের ভূমিকার সমালোচনা করে ইশরাক হোসেন লেখেন, ‘কিছু নামকরা গণমাধ্যমের নামকরা আইনজীবী প্যানেল দিয়ে আইনের ধারা স্পষ্ট করে ব্যাখ্যা নেওয়ার সামর্থ্য আছে এবং আমার বিশ্বাস তারা সে চর্চা করেও। সব জেনে শুনে বুঝেও তাদের খবরের ধরন দেখে মনে হচ্ছে ঘুন্টিঘরে মাদকের এক্সক্লুসিভ সাপ্লায়ার্ ছিলো এরা। তাই আমার অভিযানের পর বন্য পশুর মতো আচরণ করছে। ওয়েট অ্যান্ড সি।’

ফেসবুক পোস্টে তিনি মাদকের আখড়া ধ্বংস করার ঘোষণা দেওয়ার পাশাপাশি নিজের ব্যক্তিগত নিরাপত্তার জন্য বৈধ লাইসেন্স করা অস্ত্র থাকার কথাও উল্লেখ করেন।

ইশরাক হোসেন আরও লেখেন, ‘সব মাদকের আখড়া (যারা হয়তো এই পেপার গুলাকে অর্থায়ন করে) ও গুলা মাটির সঙ্গে মেশানো হবে। আমার ব্যক্তিগত নিরাপত্তার জন্যে বৈধ লাইসেন্স করা অস্ত্র ছিলো। এখন থেকে এই আস্তানাগুলো বাঁশের লাঠি দিয়ে ধ্বংস করবো। পুলিশ দাঁড়ায় দাঁড়ায় দেখবে, ম্যাজিস্ট্রেটের সামনে করে গ্রেপ্তার করে নিয়ে যাবে। মাদকবিরোধী সংগ্রামের ১৬ কলা পূর্ণ করা হবে ইনশাআল্লাহ।’

প্রতিমন্ত্রীর এই বক্তব্যে মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার ঘোষণা এবং অভিযানসংক্রান্ত সংবাদ প্রকাশ নিয়ে তাঁর অসন্তোষ উঠে এসেছে।

তবে পোস্টে গণমাধ্যমগুলোর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণের উল্লেখ নেই। সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোর বক্তব্যও প্রদত্ত প্রতিবেদনে পাওয়া যায়নি।

ট্যাগ : ইশরাক হোসেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

এখন থেকে বাঁশের লাঠি দিয়ে মাদকের আস্তানা ধ্বংস করব: ইশরাক

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

মাদকের আস্তানা ধ্বংস করতে এখন থেকে বাঁশের লাঠি ব্যবহারের ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। একই সঙ্গে মাদকবিরোধী অভিযান নিয়ে কয়েকটি গণমাধ্যমের সংবাদ প্রকাশের ধরন নিয়েও তীব্র সমালোচনা করেছেন তিনি।

রোববার (১৮ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

মাদকবিরোধী অভিযান নিয়ে গণমাধ্যমের ভূমিকার সমালোচনা করে ইশরাক হোসেন লেখেন, ‘কিছু নামকরা গণমাধ্যমের নামকরা আইনজীবী প্যানেল দিয়ে আইনের ধারা স্পষ্ট করে ব্যাখ্যা নেওয়ার সামর্থ্য আছে এবং আমার বিশ্বাস তারা সে চর্চা করেও। সব জেনে শুনে বুঝেও তাদের খবরের ধরন দেখে মনে হচ্ছে ঘুন্টিঘরে মাদকের এক্সক্লুসিভ সাপ্লায়ার্ ছিলো এরা। তাই আমার অভিযানের পর বন্য পশুর মতো আচরণ করছে। ওয়েট অ্যান্ড সি।’

ফেসবুক পোস্টে তিনি মাদকের আখড়া ধ্বংস করার ঘোষণা দেওয়ার পাশাপাশি নিজের ব্যক্তিগত নিরাপত্তার জন্য বৈধ লাইসেন্স করা অস্ত্র থাকার কথাও উল্লেখ করেন।

ইশরাক হোসেন আরও লেখেন, ‘সব মাদকের আখড়া (যারা হয়তো এই পেপার গুলাকে অর্থায়ন করে) ও গুলা মাটির সঙ্গে মেশানো হবে। আমার ব্যক্তিগত নিরাপত্তার জন্যে বৈধ লাইসেন্স করা অস্ত্র ছিলো। এখন থেকে এই আস্তানাগুলো বাঁশের লাঠি দিয়ে ধ্বংস করবো। পুলিশ দাঁড়ায় দাঁড়ায় দেখবে, ম্যাজিস্ট্রেটের সামনে করে গ্রেপ্তার করে নিয়ে যাবে। মাদকবিরোধী সংগ্রামের ১৬ কলা পূর্ণ করা হবে ইনশাআল্লাহ।’

প্রতিমন্ত্রীর এই বক্তব্যে মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার ঘোষণা এবং অভিযানসংক্রান্ত সংবাদ প্রকাশ নিয়ে তাঁর অসন্তোষ উঠে এসেছে।

তবে পোস্টে গণমাধ্যমগুলোর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণের উল্লেখ নেই। সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোর বক্তব্যও প্রদত্ত প্রতিবেদনে পাওয়া যায়নি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ