ঢাকা    রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মাঝ আকাশে উড়োজাহাজের দরজা খুলে যাওয়ায় ঢাকায় জরুরি অবতরণ

ছবি : সংগৃহিত
ফলো করুন

ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের দরজা মাঝ আকাশে খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করতে হয়েছে। উড়োজাহাজটিতে থাকা অসুস্থ এক ভারতীয় নারীকে পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিনিয়র অফিসার মো. রিয়াজ উদ্দিন জরুরি অবতরণের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিমানবন্দর সূত্রে পাওয়া যাত্রীতালিকা অনুযায়ী, মৃত নারীর নাম অঞ্জনা ভৌমিক। তিনি ভারতের নাগরিক এবং চিকিৎসার উদ্দেশ্যে এয়ার অ্যাম্বুলেন্সে করে আগরতলা থেকে কলকাতায় যাচ্ছিলেন।

যাত্রাপথে উড়োজাহাজটির দরজা খুলে যাওয়ার ঘটনা ঘটে। এরপর পরিস্থিতি বিবেচনায় পাইলটরা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেন।

অবতরণের পর অসুস্থ অঞ্জনা ভৌমিককে দ্রুত উড়োজাহাজ থেকে নামিয়ে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে পাঠানো হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যাত্রীতালিকায় উল্লেখ রয়েছে, এয়ার অ্যাম্বুলেন্সটিতে রোগীর সঙ্গে চিকিৎসক ডা. ফিরোজ খান এবং প্যারামেডিক আজিম খান ছিলেন।

এ ছাড়া রোগীর দুই সঙ্গী সান্তা ভৌমিক ও দীপ জ্যোতি মিশ্রও একই উড়োজাহাজে ভ্রমণ করছিলেন। তালিকা অনুযায়ী, রোগীসহ এই পাঁচজনই ভারতীয় নাগরিক।

উড়োজাহাজটির পাইলট ইন কমান্ড ছিলেন ক্যাপ্টেন পুণ্য অনুপ। সহকারী পাইলট হিসেবে দায়িত্ব পালন করছিলেন ক্যাপ্টেন তনুজ শর্মা।

দুই পাইলটসহ এয়ার অ্যাম্বুলেন্সটিতে মোট সাতজন অবস্থান করছিলেন।

যাত্রীতালিকার তথ্য অনুযায়ী, উড়োজাহাজটি পরিচালনা করছিল এসকেবি ইনফ্রাকন প্রাইভেট লিমিটেড। এর মডেল সি৯০এ (C90A) এবং নিবন্ধন নম্বর ভিটি-এইচওয়াইএ (VT-HYA)।

তবে উড্ডয়নরত অবস্থায় কী কারণে এয়ার অ্যাম্বুলেন্সটির দরজা খুলে যায়, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

একইভাবে অঞ্জনা ভৌমিকের মৃত্যুর সুনির্দিষ্ট কারণও জানা যায়নি। উড়োজাহাজের দরজা খুলে যাওয়ার ঘটনার সঙ্গে তার মৃত্যুর কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়েও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

ট্যাগ : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিমান দুর্ঘটনা এয়ার অ্যাম্বুলেন্স

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

মাঝ আকাশে উড়োজাহাজের দরজা খুলে যাওয়ায় ঢাকায় জরুরি অবতরণ

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের দরজা মাঝ আকাশে খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করতে হয়েছে। উড়োজাহাজটিতে থাকা অসুস্থ এক ভারতীয় নারীকে পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিনিয়র অফিসার মো. রিয়াজ উদ্দিন জরুরি অবতরণের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিমানবন্দর সূত্রে পাওয়া যাত্রীতালিকা অনুযায়ী, মৃত নারীর নাম অঞ্জনা ভৌমিক। তিনি ভারতের নাগরিক এবং চিকিৎসার উদ্দেশ্যে এয়ার অ্যাম্বুলেন্সে করে আগরতলা থেকে কলকাতায় যাচ্ছিলেন।

যাত্রাপথে উড়োজাহাজটির দরজা খুলে যাওয়ার ঘটনা ঘটে। এরপর পরিস্থিতি বিবেচনায় পাইলটরা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেন।

অবতরণের পর অসুস্থ অঞ্জনা ভৌমিককে দ্রুত উড়োজাহাজ থেকে নামিয়ে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে পাঠানো হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যাত্রীতালিকায় উল্লেখ রয়েছে, এয়ার অ্যাম্বুলেন্সটিতে রোগীর সঙ্গে চিকিৎসক ডা. ফিরোজ খান এবং প্যারামেডিক আজিম খান ছিলেন।

এ ছাড়া রোগীর দুই সঙ্গী সান্তা ভৌমিক ও দীপ জ্যোতি মিশ্রও একই উড়োজাহাজে ভ্রমণ করছিলেন। তালিকা অনুযায়ী, রোগীসহ এই পাঁচজনই ভারতীয় নাগরিক।

উড়োজাহাজটির পাইলট ইন কমান্ড ছিলেন ক্যাপ্টেন পুণ্য অনুপ। সহকারী পাইলট হিসেবে দায়িত্ব পালন করছিলেন ক্যাপ্টেন তনুজ শর্মা।

দুই পাইলটসহ এয়ার অ্যাম্বুলেন্সটিতে মোট সাতজন অবস্থান করছিলেন।

যাত্রীতালিকার তথ্য অনুযায়ী, উড়োজাহাজটি পরিচালনা করছিল এসকেবি ইনফ্রাকন প্রাইভেট লিমিটেড। এর মডেল সি৯০এ (C90A) এবং নিবন্ধন নম্বর ভিটি-এইচওয়াইএ (VT-HYA)।

তবে উড্ডয়নরত অবস্থায় কী কারণে এয়ার অ্যাম্বুলেন্সটির দরজা খুলে যায়, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

একইভাবে অঞ্জনা ভৌমিকের মৃত্যুর সুনির্দিষ্ট কারণও জানা যায়নি। উড়োজাহাজের দরজা খুলে যাওয়ার ঘটনার সঙ্গে তার মৃত্যুর কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়েও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ