ঢাকা    রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি

অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
ফাইল ছবি
ফলো করুন

আগামী বছরের অমর একুশে বইমেলা ফেব্রুয়ারির পরিবর্তে জানুয়ারিতে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৭ সালের ৭ জানুয়ারি শুরু হয়ে মাসব্যাপী এই বইমেলা চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

রোববার (১৮ অক্টোবর) বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বইমেলার নতুন সময়সূচি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অমর একুশে বইমেলা ২০২৭ আয়োজনের প্রস্তুতি ও সময় নির্ধারণের লক্ষ্যে গত ১৩ অক্টোবর প্রকাশক-প্রতিনিধিদের সঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ওই দিন সকাল সাড়ে ১০টায় বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে সভাটি আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম।

মতবিনিময় সভায় অংশ নেওয়া প্রকাশক-প্রতিনিধিদের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে ২০২৭ সালের অমর একুশে বইমেলার সময়সূচি নির্ধারণ করা হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি বইমেলার কার্যক্রম শুরু হবে এবং ৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

ভাষা শহীদদের স্মরণে আয়োজিত অমর একুশে বইমেলার নির্ধারিত সময়সূচি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করেছে বাংলা একাডেমি।

ট্যাগ : বাংলা একাডেমি অমর একুশে বইমেলা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

আগামী বছরের অমর একুশে বইমেলা ফেব্রুয়ারির পরিবর্তে জানুয়ারিতে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৭ সালের ৭ জানুয়ারি শুরু হয়ে মাসব্যাপী এই বইমেলা চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

রোববার (১৮ অক্টোবর) বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বইমেলার নতুন সময়সূচি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অমর একুশে বইমেলা ২০২৭ আয়োজনের প্রস্তুতি ও সময় নির্ধারণের লক্ষ্যে গত ১৩ অক্টোবর প্রকাশক-প্রতিনিধিদের সঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ওই দিন সকাল সাড়ে ১০টায় বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে সভাটি আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম।

মতবিনিময় সভায় অংশ নেওয়া প্রকাশক-প্রতিনিধিদের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে ২০২৭ সালের অমর একুশে বইমেলার সময়সূচি নির্ধারণ করা হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি বইমেলার কার্যক্রম শুরু হবে এবং ৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

ভাষা শহীদদের স্মরণে আয়োজিত অমর একুশে বইমেলার নির্ধারিত সময়সূচি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করেছে বাংলা একাডেমি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ