ঢাকা    রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি

আগামী বছরের অমর একুশে বইমেলা ফেব্রুয়ারির পরিবর্তে জানুয়ারিতে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৭ সালের ৭ জানুয়ারি শুরু হয়ে মাসব্যাপী এই বইমেলা চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত।রোববার (১৮ অক্টোবর) বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বইমেলার নতুন সময়সূচি জানানো হয়।বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অমর একুশে বইমেলা ২০২৭ আয়োজনের প্রস্তুতি ও সময় নির্ধারণের লক্ষ্যে গত ১৩ অক্টোবর প্রকাশক-প্রতিনিধিদের সঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।ওই দিন সকাল সাড়ে ১০টায় বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে সভাটি আয়োজন করা হয়।সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম।মতবিনিময় সভায় অংশ নেওয়া প্রকাশক-প্রতিনিধিদের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে ২০২৭ সালের অমর একুশে বইমেলার সময়সূচি নির্ধারণ করা হয়।সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি বইমেলার কার্যক্রম শুরু হবে এবং ৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।ভাষা শহীদদের স্মরণে আয়োজিত অমর একুশে বইমেলার নির্ধারিত সময়সূচি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করেছে বাংলা একাডেমি।

অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি