ঢাকা    রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

নাটোরে পূজামণ্ডপ পরিদর্শনে ভারতের সহকারী হাইকমিশনার

ছবি : সংগৃহিত
ফলো করুন

নাটোরে শারদীয় দুর্গোৎসবের বিভিন্ন আয়োজন ঘুরে দেখে সাম্প্রদায়িক সম্প্রীতি ও উৎসবের পরিবেশের প্রশংসা করেছেন রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে নাটোর শহরের শ্রী শ্রী বৃন্দাবন বিহারী জিউ আখড়া পূজামণ্ডপসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।

এ সময় পূজামণ্ডপগুলোর সাজসজ্জা, পূজার আয়োজন এবং উৎসবের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন ভারতীয় এই কূটনীতিক। স্থানীয়ভাবে পূজা উদযাপনের ব্যবস্থাপনা ও সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশে তিনি সন্তোষ প্রকাশ করেন।

মনোজ কুমার বলেন, নাটোরের মানুষের মধ্যে দুর্গাপূজাকে কেন্দ্র করে ব্যাপক আনন্দ, উৎসাহ ও উদ্দীপনা দেখা যাচ্ছে। জাতীয় সংসদের হুইপ নিজেও বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করছেন এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে কমিটি গঠন করেছেন।

এ ধরনের উদ্যোগকে অসাম্প্রদায়িক ভ্রাতৃত্ব ও পারস্পরিক সম্প্রীতির নিদর্শন হিসেবে উল্লেখ করেন তিনি।

এদিকে দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

তিনি জানান, পূজা উদযাপনে সার্বিক সহযোগিতা দেওয়া হচ্ছে। নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

পাশাপাশি পূজামণ্ডপগুলোতে শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিশেষ কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।

দুর্গোৎসবের বাকি আয়োজন নির্বিঘ্নে সম্পন্ন করতে দল-মত নির্বিশেষে সবার সহযোগিতা কামনা করেন হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

ট্যাগ : নাটোর শারদীয় দুর্গাপূজা ভারতীয় সহকারী হাইকমিশনার

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

নাটোরে পূজামণ্ডপ পরিদর্শনে ভারতের সহকারী হাইকমিশনার

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

নাটোরে শারদীয় দুর্গোৎসবের বিভিন্ন আয়োজন ঘুরে দেখে সাম্প্রদায়িক সম্প্রীতি ও উৎসবের পরিবেশের প্রশংসা করেছেন রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে নাটোর শহরের শ্রী শ্রী বৃন্দাবন বিহারী জিউ আখড়া পূজামণ্ডপসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।

এ সময় পূজামণ্ডপগুলোর সাজসজ্জা, পূজার আয়োজন এবং উৎসবের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন ভারতীয় এই কূটনীতিক। স্থানীয়ভাবে পূজা উদযাপনের ব্যবস্থাপনা ও সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশে তিনি সন্তোষ প্রকাশ করেন।

মনোজ কুমার বলেন, নাটোরের মানুষের মধ্যে দুর্গাপূজাকে কেন্দ্র করে ব্যাপক আনন্দ, উৎসাহ ও উদ্দীপনা দেখা যাচ্ছে। জাতীয় সংসদের হুইপ নিজেও বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করছেন এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে কমিটি গঠন করেছেন।

এ ধরনের উদ্যোগকে অসাম্প্রদায়িক ভ্রাতৃত্ব ও পারস্পরিক সম্প্রীতির নিদর্শন হিসেবে উল্লেখ করেন তিনি।

এদিকে দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

তিনি জানান, পূজা উদযাপনে সার্বিক সহযোগিতা দেওয়া হচ্ছে। নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

পাশাপাশি পূজামণ্ডপগুলোতে শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিশেষ কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।

দুর্গোৎসবের বাকি আয়োজন নির্বিঘ্নে সম্পন্ন করতে দল-মত নির্বিশেষে সবার সহযোগিতা কামনা করেন হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ