ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হুথিদের বিরুদ্ধে সৌদিকে সহায়তা করেছে ইসরায়েল: ট্রাম্প

ফাইল ছবি
ফলো করুন

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে সৌদি আরবকে ইসরায়েল উল্লেখযোগ্য সহায়তা দিয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি আবারও কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

শুক্রবার (১৬ অক্টোবর) হোয়াইট হাউসের লনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব মন্তব্য করেন ট্রাম্প। এ বিষয়ে শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে দ্য টাইমস অব ইসরায়েল।

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, সৌদি আরব ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সমর্থন পেয়ে সন্তুষ্ট। তাঁর মতে, আব্রাহাম অ্যাকর্ডসের আওতায় সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার সম্ভাবনা আগের যেকোনো সময়ের তুলনায় এখন বেশি।

এদিকে ইয়েমেনের সংঘাতকে কেন্দ্র করে সৌদি আরব ও ইসরায়েল উভয়ই ইরান-সমর্থিত হুথিদের হামলার মুখে পড়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই মাসে ইয়েমেনের গৃহযুদ্ধ নতুন করে শুরু হওয়ার পর হুথিরা সৌদি আরবের তেল স্থাপনা, ট্যাংকার এবং রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। সৌদি সামরিক জোটের পাশাপাশি ইসরায়েলও হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাল্টা আঘাত হেনেছে।

হুথিদের হামলার পেছনে ইরানের সমর্থন রয়েছে বলে অভিযোগ করেছে সৌদি আরব। তবে শুক্রবার এ অভিযোগ প্রত্যাখ্যান করেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। তিনি বলেন, হুথিরা নিজেদের মূল্যায়নের ভিত্তিতে কাজ করে। তবে মধ্যস্থতার জন্য তেহরান সব সময় প্রস্তুত।

অন্যদিকে, ইয়েমেনের আল-মাশিক রাষ্ট্রপতির প্রাসাদে হুথিদের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় পাঁচজন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। সৌদি আরব ও লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হুথিদের ধারাবাহিক হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।

ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যে সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনা আবারও আলোচনায় এসেছে। তবে দুই দেশের মধ্যে চুক্তি পুনর্বহালের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তের কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল।

ট্যাগ : ডোনাল্ড ট্রাম্প সৌদি আরব ইসরায়েল

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

হুথিদের বিরুদ্ধে সৌদিকে সহায়তা করেছে ইসরায়েল: ট্রাম্প

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে সৌদি আরবকে ইসরায়েল উল্লেখযোগ্য সহায়তা দিয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি আবারও কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

শুক্রবার (১৬ অক্টোবর) হোয়াইট হাউসের লনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব মন্তব্য করেন ট্রাম্প। এ বিষয়ে শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে দ্য টাইমস অব ইসরায়েল।

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, সৌদি আরব ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সমর্থন পেয়ে সন্তুষ্ট। তাঁর মতে, আব্রাহাম অ্যাকর্ডসের আওতায় সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার সম্ভাবনা আগের যেকোনো সময়ের তুলনায় এখন বেশি।

এদিকে ইয়েমেনের সংঘাতকে কেন্দ্র করে সৌদি আরব ও ইসরায়েল উভয়ই ইরান-সমর্থিত হুথিদের হামলার মুখে পড়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই মাসে ইয়েমেনের গৃহযুদ্ধ নতুন করে শুরু হওয়ার পর হুথিরা সৌদি আরবের তেল স্থাপনা, ট্যাংকার এবং রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। সৌদি সামরিক জোটের পাশাপাশি ইসরায়েলও হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাল্টা আঘাত হেনেছে।

হুথিদের হামলার পেছনে ইরানের সমর্থন রয়েছে বলে অভিযোগ করেছে সৌদি আরব। তবে শুক্রবার এ অভিযোগ প্রত্যাখ্যান করেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। তিনি বলেন, হুথিরা নিজেদের মূল্যায়নের ভিত্তিতে কাজ করে। তবে মধ্যস্থতার জন্য তেহরান সব সময় প্রস্তুত।

অন্যদিকে, ইয়েমেনের আল-মাশিক রাষ্ট্রপতির প্রাসাদে হুথিদের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় পাঁচজন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। সৌদি আরব ও লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হুথিদের ধারাবাহিক হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।

ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যে সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনা আবারও আলোচনায় এসেছে। তবে দুই দেশের মধ্যে চুক্তি পুনর্বহালের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তের কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ