ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইংল্যান্ডের নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

ছবি: সংগৃহীত
ফলো করুন

বাংলাদেশের মৌলভীবাজারের সঙ্গে পারিবারিক শিকড়ের যোগ থাকা আনিসা খান এবার আন্তর্জাতিক কাবাডির মঞ্চে নেতৃত্ব দিতে যাচ্ছেন ইংল্যান্ডের নারী জাতীয় দলকে। আগামী ২৩ অক্টোবর ভারতের আহমেদাবাদে শুরু হতে যাওয়া কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশি বংশোদ্ভূত এই ব্রিটিশ তরুণী।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই নতুন দায়িত্ব পাওয়ার খবর জানিয়েছেন আনিসা। পরে তাঁর বাবা, বিশিষ্ট ব্যবসায়ী ইয়াওর খানও গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

খেলাধুলার পাশাপাশি ব্যবসা ও বিনোদন জগতেও পরিচিত আনিসা। তিনি যুক্তরাজ্যের লন্ডন স্কুল অব ইকোনমিকস (এলএসই) থেকে স্নাতক সম্পন্ন করেছেন। পেশাগতভাবে কনসালট্যান্ট হিসেবে কাজ করার পাশাপাশি পরিচিত ফুড ব্র্যান্ড ‘বোম্বে পিৎজা’র প্রতিষ্ঠাতা উদ্যোক্তা তিনি। এ ছাড়া বিবিসি ওয়ানের জনপ্রিয় রিয়েলিটি শো ‘দ্য অ্যাপ্রেন্টিস’-এর ফাইনালে উঠে রানারআপ হয়েছিলেন আনিসা।

বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ২০১৭ সালে কাবাডির সঙ্গে তাঁর পরিচয় ঘটে। এরপর নিয়মিত অনুশীলন ও পারফরম্যান্সের মধ্য দিয়ে ইংল্যান্ডের জাতীয় নারী কাবাডি দলে জায়গা করে নেন তিনি। ২০২৪ সালের ইউরোপিয়ান বিচ কাবাডি চ্যাম্পিয়নশিপেও ইংল্যান্ডের হয়ে প্রতিনিধিত্ব করেন আনিসা। এবার জাতীয় দলের অধিনায়ক হিসেবে নতুন দায়িত্ব পেলেন তিনি।

আনিসার পৈতৃক বাড়ি বাংলাদেশের সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার আকুয়া গ্রামে। তাঁর বাবা ইয়াওর খান ১৯৭৩ সালে বাংলাদেশ ছেড়ে যুক্তরাজ্যে পাড়ি জমান। সেখানে রেস্তোরাঁ ব্যবসার মাধ্যমে কর্মজীবন শুরু করে পরে আবাসন খাতে সফলতা অর্জন করেন তিনি। যুক্তরাজ্যে ‘এশিয়ান কারি অ্যাওয়ার্ডস’-এর প্রতিষ্ঠাতা হিসেবেও পরিচিত ইয়াওর খান। চার ভাই-বোনের মধ্যে আনিসা সবার ছোট।

আগামী ২৩ অক্টোবর আহমেদাবাদে শুরু হতে যাওয়া কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ও ইংল্যান্ডসহ মোট ১৪টি দেশের জাতীয় দল অংশ নেবে। প্রতিযোগিতায় ইংল্যান্ডের লাল-সাদা জার্সি পরে অধিনায়ক হিসেবে মাঠে নামবেন আনিসা খান।

ট্যাগ : চ্যাম্পিয়নশিপ আনিসা খান ইংল্যান্ড নারী কাবাডি দল

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ইংল্যান্ডের নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

বাংলাদেশের মৌলভীবাজারের সঙ্গে পারিবারিক শিকড়ের যোগ থাকা আনিসা খান এবার আন্তর্জাতিক কাবাডির মঞ্চে নেতৃত্ব দিতে যাচ্ছেন ইংল্যান্ডের নারী জাতীয় দলকে। আগামী ২৩ অক্টোবর ভারতের আহমেদাবাদে শুরু হতে যাওয়া কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশি বংশোদ্ভূত এই ব্রিটিশ তরুণী।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই নতুন দায়িত্ব পাওয়ার খবর জানিয়েছেন আনিসা। পরে তাঁর বাবা, বিশিষ্ট ব্যবসায়ী ইয়াওর খানও গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

খেলাধুলার পাশাপাশি ব্যবসা ও বিনোদন জগতেও পরিচিত আনিসা। তিনি যুক্তরাজ্যের লন্ডন স্কুল অব ইকোনমিকস (এলএসই) থেকে স্নাতক সম্পন্ন করেছেন। পেশাগতভাবে কনসালট্যান্ট হিসেবে কাজ করার পাশাপাশি পরিচিত ফুড ব্র্যান্ড ‘বোম্বে পিৎজা’র প্রতিষ্ঠাতা উদ্যোক্তা তিনি। এ ছাড়া বিবিসি ওয়ানের জনপ্রিয় রিয়েলিটি শো ‘দ্য অ্যাপ্রেন্টিস’-এর ফাইনালে উঠে রানারআপ হয়েছিলেন আনিসা।

বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ২০১৭ সালে কাবাডির সঙ্গে তাঁর পরিচয় ঘটে। এরপর নিয়মিত অনুশীলন ও পারফরম্যান্সের মধ্য দিয়ে ইংল্যান্ডের জাতীয় নারী কাবাডি দলে জায়গা করে নেন তিনি। ২০২৪ সালের ইউরোপিয়ান বিচ কাবাডি চ্যাম্পিয়নশিপেও ইংল্যান্ডের হয়ে প্রতিনিধিত্ব করেন আনিসা। এবার জাতীয় দলের অধিনায়ক হিসেবে নতুন দায়িত্ব পেলেন তিনি।

আনিসার পৈতৃক বাড়ি বাংলাদেশের সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার আকুয়া গ্রামে। তাঁর বাবা ইয়াওর খান ১৯৭৩ সালে বাংলাদেশ ছেড়ে যুক্তরাজ্যে পাড়ি জমান। সেখানে রেস্তোরাঁ ব্যবসার মাধ্যমে কর্মজীবন শুরু করে পরে আবাসন খাতে সফলতা অর্জন করেন তিনি। যুক্তরাজ্যে ‘এশিয়ান কারি অ্যাওয়ার্ডস’-এর প্রতিষ্ঠাতা হিসেবেও পরিচিত ইয়াওর খান। চার ভাই-বোনের মধ্যে আনিসা সবার ছোট।

আগামী ২৩ অক্টোবর আহমেদাবাদে শুরু হতে যাওয়া কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ও ইংল্যান্ডসহ মোট ১৪টি দেশের জাতীয় দল অংশ নেবে। প্রতিযোগিতায় ইংল্যান্ডের লাল-সাদা জার্সি পরে অধিনায়ক হিসেবে মাঠে নামবেন আনিসা খান।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ