ঢাকা    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৫

ছবি : সংগৃহীত
ফলো করুন

যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ওরেগনের বেন্ড শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় তিন শিশুসহ অন্তত চারজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর স্থানীয় সময় দুপুরের দিকে সিলভার রেল এলিমেন্টারি স্কুলে এ হামলা হয়। নিহতদের মধ্যে ৫, ৮ ও ১১ বছর বয়সী তিন শিশু এবং ৫৪ বছর বয়সী এক শিক্ষক রয়েছেন। আরও ৭ বছর বয়সী এক শিশু ও একজন শিক্ষক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। 

ঘটনার শুরু হয় দুপুর ১২টা ৫৯ মিনিটে। পুলিশের কাছে প্রথম ফোন আসে, একটি গাড়িকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। এর পরপরই একাধিক জরুরি ফোনে জানানো হয়, এক ব্যক্তি অস্ত্র নিয়ে স্কুলের ভেতরে ঢুকে গুলি চালাচ্ছে।

পুলিশের তথ্য অনুযায়ী, সন্দেহভাজন হামলাকারী ১৬ বছর বয়সী বেন্ডের এক কিশোর। সে তালাবদ্ধ দরজায় গুলি চালিয়ে স্কুল ভবনে প্রবেশ করে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। হামলার কয়েক মিনিটের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

কিন্তু তখনই ঘটে আরেক ঘটনা। একজন সশস্ত্র স্থানীয় ব্যক্তি হামলাকারীকে অনুসরণ করে স্কুলের ভেতরে যান এবং তাকে গুলি করেন। পরে পুলিশ হামলাকারীর মরদেহ উদ্ধার করে। 

হামলাকারীকে কে গুলি করেছে, তা প্রথমদিকে পুলিশ নিশ্চিত করতে পারেনি। পরবর্তী প্রতিবেদনে স্থানীয় কর্তৃপক্ষের বরাতে বলা হয়েছে, একজন সশস্ত্র বেসামরিক ব্যক্তি তাকে গুলি করে থাকতে পারেন। হামলার উদ্দেশ্য এবং ওই কিশোরের সঙ্গে স্কুলটির কোনো পূর্বসম্পর্ক ছিল কি না, তা এখনো তদন্তাধীন।

হামলার খবর পাওয়ার পর স্কুলটি লকডাউন করে দেওয়া হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কক্ষ ধরে ধরে তল্লাশি চালিয়ে শিক্ষার্থী ও কর্মীদের বের করে আনেন। ঘটনাস্থলে স্থানীয় পুলিশ ও ফেডারেল তদন্তকারীরাও কাজ করছেন। 

বেন্ড শহরটি পোর্টল্যান্ড থেকে প্রায় ১৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত। সিলভার রেল এলিমেন্টারি স্কুলে চার শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করে বলে স্থানীয় প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর স্কুল কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থী ও পরিবারের সদস্যদের নিরাপত্তা এবং মানসিক সহায়তার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তবে হামলার পেছনে কোনো নির্দিষ্ট কারণ বা উদ্দেশ্য এখনো প্রকাশ করা হয়নি।

ট্যাগ : যুক্তরাষ্ট্র

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৫

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ওরেগনের বেন্ড শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় তিন শিশুসহ অন্তত চারজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর স্থানীয় সময় দুপুরের দিকে সিলভার রেল এলিমেন্টারি স্কুলে এ হামলা হয়। নিহতদের মধ্যে ৫, ৮ ও ১১ বছর বয়সী তিন শিশু এবং ৫৪ বছর বয়সী এক শিক্ষক রয়েছেন। আরও ৭ বছর বয়সী এক শিশু ও একজন শিক্ষক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। 

ঘটনার শুরু হয় দুপুর ১২টা ৫৯ মিনিটে। পুলিশের কাছে প্রথম ফোন আসে, একটি গাড়িকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। এর পরপরই একাধিক জরুরি ফোনে জানানো হয়, এক ব্যক্তি অস্ত্র নিয়ে স্কুলের ভেতরে ঢুকে গুলি চালাচ্ছে।

পুলিশের তথ্য অনুযায়ী, সন্দেহভাজন হামলাকারী ১৬ বছর বয়সী বেন্ডের এক কিশোর। সে তালাবদ্ধ দরজায় গুলি চালিয়ে স্কুল ভবনে প্রবেশ করে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। হামলার কয়েক মিনিটের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

কিন্তু তখনই ঘটে আরেক ঘটনা। একজন সশস্ত্র স্থানীয় ব্যক্তি হামলাকারীকে অনুসরণ করে স্কুলের ভেতরে যান এবং তাকে গুলি করেন। পরে পুলিশ হামলাকারীর মরদেহ উদ্ধার করে। 

হামলাকারীকে কে গুলি করেছে, তা প্রথমদিকে পুলিশ নিশ্চিত করতে পারেনি। পরবর্তী প্রতিবেদনে স্থানীয় কর্তৃপক্ষের বরাতে বলা হয়েছে, একজন সশস্ত্র বেসামরিক ব্যক্তি তাকে গুলি করে থাকতে পারেন। হামলার উদ্দেশ্য এবং ওই কিশোরের সঙ্গে স্কুলটির কোনো পূর্বসম্পর্ক ছিল কি না, তা এখনো তদন্তাধীন।

হামলার খবর পাওয়ার পর স্কুলটি লকডাউন করে দেওয়া হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কক্ষ ধরে ধরে তল্লাশি চালিয়ে শিক্ষার্থী ও কর্মীদের বের করে আনেন। ঘটনাস্থলে স্থানীয় পুলিশ ও ফেডারেল তদন্তকারীরাও কাজ করছেন। 

বেন্ড শহরটি পোর্টল্যান্ড থেকে প্রায় ১৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত। সিলভার রেল এলিমেন্টারি স্কুলে চার শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করে বলে স্থানীয় প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর স্কুল কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থী ও পরিবারের সদস্যদের নিরাপত্তা এবং মানসিক সহায়তার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তবে হামলার পেছনে কোনো নির্দিষ্ট কারণ বা উদ্দেশ্য এখনো প্রকাশ করা হয়নি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ