ঢাকা, বাংলাদেশ
২০° ঢাকা · পরিষ্কার আকাশ ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে থাকবে বিএনপি

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে থাকবে বিএনপি
ছবি : সংগৃহিত
ফলো করুন

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের বিভিন্ন পূজামণ্ডপে সার্বক্ষণিক পাহারা দেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। পূজা উদযাপন কমিটি ও স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা কার্যক্রমে সহযোগিতা করবেন দলটির নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দুর্গাপূজা পর্যবেক্ষণ কমিটির বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কমিটির আহ্বায়ক ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।

তিনি জানান, দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে বিএনপির পাশাপাশি ছাত্রদল, যুবদল ও শ্রমিকদলের নেতাকর্মীরা দায়িত্ব পালন করবেন। পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় ২৪ ঘণ্টা পাহারার ব্যবস্থা রাখা হবে।

খায়রুল কবির খোকন বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষ যাতে কোনো ধরনের বাধা বা উদ্বেগ ছাড়াই ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সে জন্য দলের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।

ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলায় বিএনপির নেতারা পূজামণ্ডপের নিরাপত্তা ও সহযোগিতামূলক কার্যক্রম নিয়ে উদ্যোগ গ্রহণ করেছেন বলে জানান তিনি।

বিএনপির এই নেতা বলেন, প্রতিটি ওয়ার্ডের পূজামণ্ডপে স্থানীয় নেতাকর্মীরা পূজা উদযাপন কমিটির সঙ্গে যোগাযোগ রেখে কাজ করবেন। একই সঙ্গে সংশ্লিষ্ট এলাকার পুলিশ প্রশাসনের সঙ্গেও সমন্বয় করা হবে।

তার মতে, দুর্গাপূজা দেশের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। এ উৎসব নির্বিঘ্নে উদযাপনের পরিবেশ তৈরি করা শুধু একটি সম্প্রদায়ের নয়, বরং সবার দায়িত্ব।

ধর্মীয় পরিচয় নির্বিশেষে প্রত্যেক নাগরিকের ধর্ম পালনের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার পক্ষে বিএনপির অবস্থান রয়েছে বলেও উল্লেখ করেন খায়রুল কবির খোকন।

অতীতের অভিজ্ঞতার প্রসঙ্গ তুলে তিনি জানান, আগেও বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তায় বিএনপির নেতাকর্মীরা দায়িত্ব পালন করেছেন। এবারও একইভাবে সহযোগিতা অব্যাহত রাখা হবে।

বিশেষ করে পূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যেন তৈরি না হয়, সে বিষয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষণ কমিটির বৈঠকে নিরাপত্তা ও সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনায় স্থানীয় পর্যায়ে সমন্বয়ের বিষয়টি গুরুত্ব পায়।

বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্যসচিব ও বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

এ ছাড়া জয়ন্ত কুমার কুণ্ডু, অপর্ণা রায় দাস, অমলেন্দু দাস অপু, জন গোমেজ, অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, রমেশ দত্ত, পার্থ দে মণ্ডল, জয়দেব রায়, মিল্টন বৈদ্য ও গণেশ চন্দ্র রায় সাহস উপস্থিত ছিলেন।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্গাপূজা চলাকালে পূজা উদযাপন কমিটির সঙ্গে যোগাযোগ বজায় রেখে স্থানীয় নেতাকর্মীরা নিরাপত্তা ও অন্যান্য প্রয়োজনীয় সহযোগিতামূলক কার্যক্রমে অংশ নেবেন।

ট্যাগ : বিএনপি শারদীয় দুর্গাপূজা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

রাজনীতি

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শনিবার২৮
  • ২৮ নভেম্বর ২০২৬
  • ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০২ ভোর
  • সূর্যোদয়৬:২২ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৯ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬


দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে থাকবে বিএনপি

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের বিভিন্ন পূজামণ্ডপে সার্বক্ষণিক পাহারা দেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। পূজা উদযাপন কমিটি ও স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা কার্যক্রমে সহযোগিতা করবেন দলটির নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দুর্গাপূজা পর্যবেক্ষণ কমিটির বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কমিটির আহ্বায়ক ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।

তিনি জানান, দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে বিএনপির পাশাপাশি ছাত্রদল, যুবদল ও শ্রমিকদলের নেতাকর্মীরা দায়িত্ব পালন করবেন। পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় ২৪ ঘণ্টা পাহারার ব্যবস্থা রাখা হবে।

খায়রুল কবির খোকন বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষ যাতে কোনো ধরনের বাধা বা উদ্বেগ ছাড়াই ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সে জন্য দলের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।

ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলায় বিএনপির নেতারা পূজামণ্ডপের নিরাপত্তা ও সহযোগিতামূলক কার্যক্রম নিয়ে উদ্যোগ গ্রহণ করেছেন বলে জানান তিনি।

বিএনপির এই নেতা বলেন, প্রতিটি ওয়ার্ডের পূজামণ্ডপে স্থানীয় নেতাকর্মীরা পূজা উদযাপন কমিটির সঙ্গে যোগাযোগ রেখে কাজ করবেন। একই সঙ্গে সংশ্লিষ্ট এলাকার পুলিশ প্রশাসনের সঙ্গেও সমন্বয় করা হবে।

তার মতে, দুর্গাপূজা দেশের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। এ উৎসব নির্বিঘ্নে উদযাপনের পরিবেশ তৈরি করা শুধু একটি সম্প্রদায়ের নয়, বরং সবার দায়িত্ব।

ধর্মীয় পরিচয় নির্বিশেষে প্রত্যেক নাগরিকের ধর্ম পালনের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার পক্ষে বিএনপির অবস্থান রয়েছে বলেও উল্লেখ করেন খায়রুল কবির খোকন।

অতীতের অভিজ্ঞতার প্রসঙ্গ তুলে তিনি জানান, আগেও বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তায় বিএনপির নেতাকর্মীরা দায়িত্ব পালন করেছেন। এবারও একইভাবে সহযোগিতা অব্যাহত রাখা হবে।

বিশেষ করে পূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যেন তৈরি না হয়, সে বিষয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষণ কমিটির বৈঠকে নিরাপত্তা ও সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনায় স্থানীয় পর্যায়ে সমন্বয়ের বিষয়টি গুরুত্ব পায়।

বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্যসচিব ও বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

এ ছাড়া জয়ন্ত কুমার কুণ্ডু, অপর্ণা রায় দাস, অমলেন্দু দাস অপু, জন গোমেজ, অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, রমেশ দত্ত, পার্থ দে মণ্ডল, জয়দেব রায়, মিল্টন বৈদ্য ও গণেশ চন্দ্র রায় সাহস উপস্থিত ছিলেন।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্গাপূজা চলাকালে পূজা উদযাপন কমিটির সঙ্গে যোগাযোগ বজায় রেখে স্থানীয় নেতাকর্মীরা নিরাপত্তা ও অন্যান্য প্রয়োজনীয় সহযোগিতামূলক কার্যক্রমে অংশ নেবেন।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ