ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আ.লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ

আ.লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ
ছবি : সংগৃহীত
ফলো করুন

রাজধানী ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল বেপরোয়া রূপ নিয়েছে বলে দাবি করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি অভিযোগ করেন, বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের অনেক সন্ত্রাসী ও অপরাধী এখন পরিচয় গোপন করে রিকশাচালক হিসেবে রাজধানীতে সক্রিয় হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত বাংলাদেশ থাইরয়েড সোসাইটির অষ্টম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

চিফ হুইপ বিরোধী দলের রাজনৈতিক আচরণের কড়া সমালোচনা করে বলেন, জাতীয় সংসদ নির্বাচনে যারা মাত্র ছয়টি আসন পেয়েছিল, তাদের অনেকে এখন রাজনৈতিক শালীনতা ভেঙে প্রকাশ্য জনসভায় অশ্লীল বক্তব্য দিচ্ছেন। তিনি উল্লেখ করেন, গত ৫ আগস্টের পর থেকে এমন আক্রমণাত্মক ও অপসংস্কৃতির কথা শুনতে হচ্ছে, যা কোনো সুস্থ ধারার রাজনীতিতে গ্রহণযোগ্য নয়। এ ধরনের নোংরা বক্তব্য ও অশ্লীলতা পরিহারের আহ্বান জানান তিনি।

সরকার গঠনের মাত্র ৫-৬ মাসের মাথায় প্রধান বিরোধী দলগুলোর লংমার্চ কর্মসূচির তীব্র সমালোচনা করে নূরুল ইসলাম মনি বলেন, ‘ইতিহাস সাক্ষ্য দেয়—বাংলাদেশ যখনই চরম বিপদে পড়েছে, অর্থনীতি ও গণতান্ত্রিক কাঠামো ধ্বংসের দ্বারপ্রান্তে গিয়ে দাঁড়িয়েছে, প্রতিবারই দেশকে সেই খাদ থেকে টেনে তুলেছে বিএনপি। বর্তমান সরকারও দেশজুড়ে সুশাসন ও সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখতে নিরলস কাজ করছে।’

চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকটের বিষয়ে তিনি বলেন, বিগত শেখ হাসিনা সরকারের অপরিকল্পিত নীতি ও ব্যাপক দুর্নীতির কারণেই বর্তমান সময়ে বিদ্যুৎ ও গ্যাস সংকট তীব্র রূপ নিয়েছে। তবে বর্তমান প্রশাসন এই সংকট উত্তরণে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। এ ছাড়া স্বাস্থ্য খাতের প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, পূর্ববর্তী সময়ে দুই বছর শিশুদের সঠিক সময়ে হামের টিকা দেওয়া হয়নি, যার খেসারত বর্তমান সরকারকে অপ্রত্যাশিত মহামারির সংকট মোকাবিলা করে দিতে হচ্ছে।

ট্যাগ : নূরুল ইসলাম মনি জাতীয় সংসদের চিফ হুইপ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

রাজনীতি

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার২৩
  • ২৩ নভেম্বর ২০২৬
  • ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৯ ভোর
  • সূর্যোদয়৬:১৮ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৬ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬


আ.লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

রাজধানী ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল বেপরোয়া রূপ নিয়েছে বলে দাবি করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি অভিযোগ করেন, বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের অনেক সন্ত্রাসী ও অপরাধী এখন পরিচয় গোপন করে রিকশাচালক হিসেবে রাজধানীতে সক্রিয় হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত বাংলাদেশ থাইরয়েড সোসাইটির অষ্টম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

চিফ হুইপ বিরোধী দলের রাজনৈতিক আচরণের কড়া সমালোচনা করে বলেন, জাতীয় সংসদ নির্বাচনে যারা মাত্র ছয়টি আসন পেয়েছিল, তাদের অনেকে এখন রাজনৈতিক শালীনতা ভেঙে প্রকাশ্য জনসভায় অশ্লীল বক্তব্য দিচ্ছেন। তিনি উল্লেখ করেন, গত ৫ আগস্টের পর থেকে এমন আক্রমণাত্মক ও অপসংস্কৃতির কথা শুনতে হচ্ছে, যা কোনো সুস্থ ধারার রাজনীতিতে গ্রহণযোগ্য নয়। এ ধরনের নোংরা বক্তব্য ও অশ্লীলতা পরিহারের আহ্বান জানান তিনি।

সরকার গঠনের মাত্র ৫-৬ মাসের মাথায় প্রধান বিরোধী দলগুলোর লংমার্চ কর্মসূচির তীব্র সমালোচনা করে নূরুল ইসলাম মনি বলেন, ‘ইতিহাস সাক্ষ্য দেয়—বাংলাদেশ যখনই চরম বিপদে পড়েছে, অর্থনীতি ও গণতান্ত্রিক কাঠামো ধ্বংসের দ্বারপ্রান্তে গিয়ে দাঁড়িয়েছে, প্রতিবারই দেশকে সেই খাদ থেকে টেনে তুলেছে বিএনপি। বর্তমান সরকারও দেশজুড়ে সুশাসন ও সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখতে নিরলস কাজ করছে।’

চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকটের বিষয়ে তিনি বলেন, বিগত শেখ হাসিনা সরকারের অপরিকল্পিত নীতি ও ব্যাপক দুর্নীতির কারণেই বর্তমান সময়ে বিদ্যুৎ ও গ্যাস সংকট তীব্র রূপ নিয়েছে। তবে বর্তমান প্রশাসন এই সংকট উত্তরণে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। এ ছাড়া স্বাস্থ্য খাতের প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, পূর্ববর্তী সময়ে দুই বছর শিশুদের সঠিক সময়ে হামের টিকা দেওয়া হয়নি, যার খেসারত বর্তমান সরকারকে অপ্রত্যাশিত মহামারির সংকট মোকাবিলা করে দিতে হচ্ছে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ