ঢাকা    শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ ২৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আ.লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ

রাজধানী ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল বেপরোয়া রূপ নিয়েছে বলে দাবি করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি অভিযোগ করেন, বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের অনেক সন্ত্রাসী ও অপরাধী এখন পরিচয় গোপন করে রিকশাচালক হিসেবে রাজধানীতে সক্রিয় হয়েছে।শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত বাংলাদেশ থাইরয়েড সোসাইটির অষ্টম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।চিফ হুইপ বিরোধী দলের রাজনৈতিক আচরণের কড়া সমালোচনা করে বলেন, জাতীয় সংসদ নির্বাচনে যারা মাত্র ছয়টি আসন পেয়েছিল, তাদের অনেকে এখন রাজনৈতিক শালীনতা ভেঙে প্রকাশ্য জনসভায় অশ্লীল বক্তব্য দিচ্ছেন। তিনি উল্লেখ করেন, গত ৫ আগস্টের পর থেকে এমন আক্রমণাত্মক ও অপসংস্কৃতির কথা শুনতে হচ্ছে, যা কোনো সুস্থ ধারার রাজনীতিতে গ্রহণযোগ্য নয়। এ ধরনের নোংরা বক্তব্য ও অশ্লীলতা পরিহারের আহ্বান জানান তিনি।সরকার গঠনের মাত্র ৫-৬ মাসের মাথায় প্রধান বিরোধী দলগুলোর লংমার্চ কর্মসূচির তীব্র সমালোচনা করে নূরুল ইসলাম মনি বলেন, ‘ইতিহাস সাক্ষ্য দেয়—বাংলাদেশ যখনই চরম বিপদে পড়েছে, অর্থনীতি ও গণতান্ত্রিক কাঠামো ধ্বংসের দ্বারপ্রান্তে গিয়ে দাঁড়িয়েছে, প্রতিবারই দেশকে সেই খাদ থেকে টেনে তুলেছে বিএনপি। বর্তমান সরকারও দেশজুড়ে সুশাসন ও সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখতে নিরলস কাজ করছে।’চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকটের বিষয়ে তিনি বলেন, বিগত শেখ হাসিনা সরকারের অপরিকল্পিত নীতি ও ব্যাপক দুর্নীতির কারণেই বর্তমান সময়ে বিদ্যুৎ ও গ্যাস সংকট তীব্র রূপ নিয়েছে। তবে বর্তমান প্রশাসন এই সংকট উত্তরণে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। এ ছাড়া স্বাস্থ্য খাতের প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, পূর্ববর্তী সময়ে দুই বছর শিশুদের সঠিক সময়ে হামের টিকা দেওয়া হয়নি, যার খেসারত বর্তমান সরকারকে অপ্রত্যাশিত মহামারির সংকট মোকাবিলা করে দিতে হচ্ছে।

আ.লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ