ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের ১৬তম বৈঠক শেষ হচ্ছে আজ

বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের ১৬তম বৈঠক শেষ হচ্ছে আজ
ছবি : সংগৃহীত
ফলো করুন

ভারত ও বাংলাদেশের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্কের জটিলতা নিরসন এবং পণ্য আমদানি-রপ্তানির প্রতিবন্ধকতা দূর করার লক্ষ্যে নয়াদিল্লিতে অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের (জেডব্লিউজি) ১৬তম বৈঠক আজ শুক্রবার (৯ অক্টোবর) শেষ হচ্ছে। দুই দিনব্যাপী এই গুরুত্বপূর্ণ বৈঠকে অশুল্ক বাধা প্রত্যাহার, বাংলাদেশি পাটজাত পণ্যে আরোপিত অ্যান্টি-ডাম্পিং শুল্ক এবং স্থলবন্দরসংক্রান্ত বিভিন্ন জটিলতা সমাধানের বিষয়গুলো আনুষ্ঠানিকভাবে তুলে ধরেছে বাংলাদেশ প্রতিনিধিদল।

বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়েশা আক্তারের নেতৃত্বে ১০ সদস্যের একটি উচ্চপর্যায়ের সরকারি প্রতিনিধিদল এ বৈঠকে অংশ নিচ্ছে। তারা গত বুধবার নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

বৈঠকের মূল আলোচ্যসূচিতে রয়েছে বাংলাদেশি পাটজাত পণ্যের ওপর ভারতের আরোপিত অ্যান্টি-ডাম্পিং শুল্ক পর্যালোচনা ও প্রত্যাহার, রেলপথে পণ্য পরিবহণ সহজীকরণ এবং দুই দেশের স্থলবন্দরগুলোর অবকাঠামোগত সক্ষমতা বৃদ্ধির বিষয়গুলো। এছাড়া দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে দীর্ঘদিনের প্রতিবন্ধকতা হিসেবে পরিচিত বিভিন্ন অশুল্ক বাধার (নন-ট্যারিফ ব্যারিয়ার) নিরসন এবং পণ্যের স্বাভাবিক চলাচল নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।

বাণিজ্যিক তথ্যানুযায়ী, ভারত থেকে বাংলাদেশ প্রচুর পরিমাণ শিল্প কাঁচামাল ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য আমদানি করলেও বিদ্যমান শুল্ক-অশুল্ক বাধা ও লজিস্টিকস জটিলতার কারণে ভারতে বাংলাদেশের রপ্তানি প্রত্যাশিত হারে বাড়ছে না। সংশ্লিষ্টরা মনে করছেন, দুই দিনব্যাপী এই আলোচনার মধ্য দিয়ে অমীমাংসিত বাণিজ্যিক প্রতিবন্ধকতাগুলো কাটিয়ে উঠে স্বাভাবিক পণ্য পরিবহণের পথ সুগম হবে।

ট্যাগ : বাংলাদেশ ভারত বাণিজ্য জেডব্লিউজি বৈঠক

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার২৩
  • ২৩ নভেম্বর ২০২৬
  • ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৯ ভোর
  • সূর্যোদয়৬:১৮ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৬ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬


বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের ১৬তম বৈঠক শেষ হচ্ছে আজ

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

ভারত ও বাংলাদেশের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্কের জটিলতা নিরসন এবং পণ্য আমদানি-রপ্তানির প্রতিবন্ধকতা দূর করার লক্ষ্যে নয়াদিল্লিতে অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের (জেডব্লিউজি) ১৬তম বৈঠক আজ শুক্রবার (৯ অক্টোবর) শেষ হচ্ছে। দুই দিনব্যাপী এই গুরুত্বপূর্ণ বৈঠকে অশুল্ক বাধা প্রত্যাহার, বাংলাদেশি পাটজাত পণ্যে আরোপিত অ্যান্টি-ডাম্পিং শুল্ক এবং স্থলবন্দরসংক্রান্ত বিভিন্ন জটিলতা সমাধানের বিষয়গুলো আনুষ্ঠানিকভাবে তুলে ধরেছে বাংলাদেশ প্রতিনিধিদল।

বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়েশা আক্তারের নেতৃত্বে ১০ সদস্যের একটি উচ্চপর্যায়ের সরকারি প্রতিনিধিদল এ বৈঠকে অংশ নিচ্ছে। তারা গত বুধবার নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

বৈঠকের মূল আলোচ্যসূচিতে রয়েছে বাংলাদেশি পাটজাত পণ্যের ওপর ভারতের আরোপিত অ্যান্টি-ডাম্পিং শুল্ক পর্যালোচনা ও প্রত্যাহার, রেলপথে পণ্য পরিবহণ সহজীকরণ এবং দুই দেশের স্থলবন্দরগুলোর অবকাঠামোগত সক্ষমতা বৃদ্ধির বিষয়গুলো। এছাড়া দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে দীর্ঘদিনের প্রতিবন্ধকতা হিসেবে পরিচিত বিভিন্ন অশুল্ক বাধার (নন-ট্যারিফ ব্যারিয়ার) নিরসন এবং পণ্যের স্বাভাবিক চলাচল নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।

বাণিজ্যিক তথ্যানুযায়ী, ভারত থেকে বাংলাদেশ প্রচুর পরিমাণ শিল্প কাঁচামাল ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য আমদানি করলেও বিদ্যমান শুল্ক-অশুল্ক বাধা ও লজিস্টিকস জটিলতার কারণে ভারতে বাংলাদেশের রপ্তানি প্রত্যাশিত হারে বাড়ছে না। সংশ্লিষ্টরা মনে করছেন, দুই দিনব্যাপী এই আলোচনার মধ্য দিয়ে অমীমাংসিত বাণিজ্যিক প্রতিবন্ধকতাগুলো কাটিয়ে উঠে স্বাভাবিক পণ্য পরিবহণের পথ সুগম হবে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ