ঢাকা    শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ১০ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

১ জানুয়ারি চালু হচ্ছে এনইআইআর, বন্ধ হবে অবৈধ হ্যান্ডসেট

১ জানুয়ারি চালু হচ্ছে এনইআইআর, বন্ধ হবে অবৈধ হ্যান্ডসেট
ছবি : সংগৃহিত
ফলো করুন

দেশে অবৈধভাবে তৈরি বা আমদানি করা মোবাইল হ্যান্ডসেট শনাক্ত ও বন্ধ করতে আবারও ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আগামী ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে দুই ধাপে ব্যবস্থাটি কার্যকর করার পরিকল্পনা রয়েছে।

এনইআইআর চালুর পর দেশে নতুন করে আনা হ্যান্ডসেটগুলো এর আওতায় পড়বে। তবে বর্তমানে মোবাইল অপারেটরদের নেটওয়ার্কে সচল থাকা হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে এই ব্যবস্থায় নিবন্ধিত হবে।

বিটিআরসির গত সপ্তাহের কমিশন সভায় এনইআইআর পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। সভার কার্যবিবরণী অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশের পর এ সিদ্ধান্ত এসেছে।

এনইআইআর মূলত সরকারের একটি কেন্দ্রীয় ডেটাবেজ। এর মাধ্যমে মোবাইল নেটওয়ার্কগুলো হ্যান্ডসেটের আইএমইআই নম্বর যাচাই করতে পারে। ফলে অবৈধ কিংবা চুরি হওয়া হ্যান্ডসেট শনাক্ত করে বন্ধ করার সুযোগ থাকে।

পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপ শুরু হবে ২০২৭ সালের ১ জানুয়ারি। এ পর্যায়ে এনইআইআরের মূল নকশায় থাকা প্রায় সব সুবিধা চালু করা হবে। তবে ডি-রেজিস্ট্রেশন সুবিধা প্রথম ধাপে থাকছে না।

ডি-রেজিস্ট্রেশন চালু করতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মাধ্যমে সরকারের অনুমোদন চাইবে বিটিআরসি। অনুমোদন পাওয়ার পর দ্বিতীয় ধাপে এ সুবিধা যুক্ত হবে। দ্বিতীয় ধাপ কবে শুরু হবে, তা এখনো নির্ধারণ করা হয়নি।

প্রথম ধাপে অবৈধভাবে তৈরি ও আমদানি করা হ্যান্ডসেট শনাক্ত করতে পারবে কর্তৃপক্ষ। একই সঙ্গে শুল্ক ফাঁকি দিয়ে দেশে আনা মোবাইল ফোনের বিক্রি ও ব্যবহার ঠেকানোর সুযোগ থাকবে।

অন্যদিকে ডি-রেজিস্ট্রেশন সুবিধা চালু হলে এনইআইআর ব্যবস্থার মধ্যে একটি হ্যান্ডসেটের মালিকানা এক ব্যবহারকারীর কাছ থেকে অন্য ব্যবহারকারীর কাছে পরিবর্তন করা যাবে। এর মাধ্যমে প্রতিটি ফোনের সঙ্গে তার আসল বা সর্বশেষ মালিকের সংযোগ রাখা সম্ভব হবে।

তবে বিটিআরসির সভার কার্যবিবরণীতে উল্লেখ করা হয়েছে, প্রথম ধাপে ক্লোন করা হ্যান্ডসেট বন্ধ করা সম্ভব হবে না। অপরাধমূলক কর্মকাণ্ডে এ ধরনের ফোন প্রায়ই ব্যবহৃত হয়।

এদিকে আমদানিকারকেরা তাদের আমদানি করা হ্যান্ডসেটের আইএমইআই নম্বরসহ প্রয়োজনীয় তথ্য দিতে পারবেন। আগে আমদানি করা হলেও এখনো বিক্রি হয়নি—এমন হ্যান্ডসেট এবং গুদামে মজুত থাকা ফোনের তথ্যও এনইআইআর ব্যবস্থায় দেওয়ার সুযোগ থাকবে।

এর আগে ২০২১ সালে পরীক্ষামূলকভাবে এনইআইআর চালু করা হয়েছিল। হ্যান্ডসেট ট্র্যাকিং ব্যবস্থাটি পুরোপুরি কার্যকর করতে এটি বিটিআরসির তৃতীয় উদ্যোগ।

ট্যাগ : বিটিআরসি এনইআইআর

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শনিবার২১
  • ২১ নভেম্বর ২০২৬
  • ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১০ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৮ ভোর
  • সূর্যোদয়৬:১৭ সকাল
  • যোহর১১:৪৬ সকাল
  • আসর৩:৩৭ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৫ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

শনিবার, ২১ নভেম্বর ২০২৬


১ জানুয়ারি চালু হচ্ছে এনইআইআর, বন্ধ হবে অবৈধ হ্যান্ডসেট

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

দেশে অবৈধভাবে তৈরি বা আমদানি করা মোবাইল হ্যান্ডসেট শনাক্ত ও বন্ধ করতে আবারও ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আগামী ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে দুই ধাপে ব্যবস্থাটি কার্যকর করার পরিকল্পনা রয়েছে।

এনইআইআর চালুর পর দেশে নতুন করে আনা হ্যান্ডসেটগুলো এর আওতায় পড়বে। তবে বর্তমানে মোবাইল অপারেটরদের নেটওয়ার্কে সচল থাকা হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে এই ব্যবস্থায় নিবন্ধিত হবে।

বিটিআরসির গত সপ্তাহের কমিশন সভায় এনইআইআর পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। সভার কার্যবিবরণী অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশের পর এ সিদ্ধান্ত এসেছে।

এনইআইআর মূলত সরকারের একটি কেন্দ্রীয় ডেটাবেজ। এর মাধ্যমে মোবাইল নেটওয়ার্কগুলো হ্যান্ডসেটের আইএমইআই নম্বর যাচাই করতে পারে। ফলে অবৈধ কিংবা চুরি হওয়া হ্যান্ডসেট শনাক্ত করে বন্ধ করার সুযোগ থাকে।

পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপ শুরু হবে ২০২৭ সালের ১ জানুয়ারি। এ পর্যায়ে এনইআইআরের মূল নকশায় থাকা প্রায় সব সুবিধা চালু করা হবে। তবে ডি-রেজিস্ট্রেশন সুবিধা প্রথম ধাপে থাকছে না।

ডি-রেজিস্ট্রেশন চালু করতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মাধ্যমে সরকারের অনুমোদন চাইবে বিটিআরসি। অনুমোদন পাওয়ার পর দ্বিতীয় ধাপে এ সুবিধা যুক্ত হবে। দ্বিতীয় ধাপ কবে শুরু হবে, তা এখনো নির্ধারণ করা হয়নি।

প্রথম ধাপে অবৈধভাবে তৈরি ও আমদানি করা হ্যান্ডসেট শনাক্ত করতে পারবে কর্তৃপক্ষ। একই সঙ্গে শুল্ক ফাঁকি দিয়ে দেশে আনা মোবাইল ফোনের বিক্রি ও ব্যবহার ঠেকানোর সুযোগ থাকবে।

অন্যদিকে ডি-রেজিস্ট্রেশন সুবিধা চালু হলে এনইআইআর ব্যবস্থার মধ্যে একটি হ্যান্ডসেটের মালিকানা এক ব্যবহারকারীর কাছ থেকে অন্য ব্যবহারকারীর কাছে পরিবর্তন করা যাবে। এর মাধ্যমে প্রতিটি ফোনের সঙ্গে তার আসল বা সর্বশেষ মালিকের সংযোগ রাখা সম্ভব হবে।

তবে বিটিআরসির সভার কার্যবিবরণীতে উল্লেখ করা হয়েছে, প্রথম ধাপে ক্লোন করা হ্যান্ডসেট বন্ধ করা সম্ভব হবে না। অপরাধমূলক কর্মকাণ্ডে এ ধরনের ফোন প্রায়ই ব্যবহৃত হয়।

এদিকে আমদানিকারকেরা তাদের আমদানি করা হ্যান্ডসেটের আইএমইআই নম্বরসহ প্রয়োজনীয় তথ্য দিতে পারবেন। আগে আমদানি করা হলেও এখনো বিক্রি হয়নি—এমন হ্যান্ডসেট এবং গুদামে মজুত থাকা ফোনের তথ্যও এনইআইআর ব্যবস্থায় দেওয়ার সুযোগ থাকবে।

এর আগে ২০২১ সালে পরীক্ষামূলকভাবে এনইআইআর চালু করা হয়েছিল। হ্যান্ডসেট ট্র্যাকিং ব্যবস্থাটি পুরোপুরি কার্যকর করতে এটি বিটিআরসির তৃতীয় উদ্যোগ।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ