ঢাকা    শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ১০ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

উত্তাল দিল্লি, বিরোধী হেভিওয়েট নেতাদের আটক

উত্তাল দিল্লি, বিরোধী হেভিওয়েট নেতাদের আটক
সংগৃহীত ছবি
ফলো করুন

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিরোধী জোটের মিছিলকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সংসদ ভবন চত্বর থেকে নির্বাচন কমিশন কার্যালয়ের উদ্দেশে শুরু হওয়া বিক্ষোভ মিছিল থেকে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এবং তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়সহ শীর্ষ বিরোধী নেতাদের আটক করেছে পুলিশ।

নির্বাচন কমিশনের দপ্তরে পৌঁছানোর আগেই নীতি আয়োগ ও আকাশবাণী ভবনের মধ্যবর্তী এলাকায় পুলিশের কয়েক স্তরের ব্যারিকেডের মুখে পড়ে মিছিলটি। বাধা পেয়ে সড়কে বসে পড়ে বিক্ষোভ ও ধর্না শুরু করেন বিরোধী দলের সংসদ সদস্যরা। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে যখন রাহুল গান্ধী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়সহ কয়েকজন নেতা পুলিশের ব্যারিকেডের ওপর উঠে সামনে এগোনোর চেষ্টা করেন। পুলিশ দ্রুত প্রিয়াঙ্কা গান্ধীসহ অন্যান্য নেতাদের জোরপূর্বক বাসে তুলে আটক করে এবং আকাশবাণী ভবনের ফটকের দিকে যাওয়া অবস্থায় রাহুল গান্ধীকেও পুলিশি হেফাজতে নেওয়া হয়।

বিক্ষোভকারীদের মূল অভিযোগ, নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে চলমান ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম করা হচ্ছে এবং রাজনৈতিক উদ্দেশ্যে প্রকৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। রাহুল গান্ধী নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে সিইসি জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগ দাবি করেন। তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন, ভোটার তালিকার অনিয়ম নিয়ে পশ্চিমবঙ্গে তৈরি হওয়া জনক্ষোভ এখন সারা দেশে ছড়িয়ে পড়েছে। সমাজবাদী পার্টির অখিলেশ যাদবও কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন।

তবে বিরোধীদের সমস্ত অভিযোগ ভিত্তিহীন দাবি করে নাকচ করেছে ভারতের নির্বাচন কমিশন। তাদের বক্তব্য, ভোটার তালিকা সংশোধনের প্রতিটি কার্যক্রম সংবিধান ও নির্বাচনী আইনের সম্পূর্ণ বিধান মেনে পরিচালিত হচ্ছে। এদিকে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন বুথ ও ব্লক পর্যায়ে ছড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে কংগ্রেস। তবে এদিনের আন্দোলনে আম আদমি পার্টি (আপ) ও ডিএমকের অনুপস্থিতি বিরোধী জোটের অভ্যন্তরীণ ঐক্য নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া

ট্যাগ : বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধী আটক

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শনিবার২১
  • ২১ নভেম্বর ২০২৬
  • ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১০ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৮ ভোর
  • সূর্যোদয়৬:১৭ সকাল
  • যোহর১১:৪৬ সকাল
  • আসর৩:৩৭ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৫ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

শনিবার, ২১ নভেম্বর ২০২৬


উত্তাল দিল্লি, বিরোধী হেভিওয়েট নেতাদের আটক

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিরোধী জোটের মিছিলকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সংসদ ভবন চত্বর থেকে নির্বাচন কমিশন কার্যালয়ের উদ্দেশে শুরু হওয়া বিক্ষোভ মিছিল থেকে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এবং তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়সহ শীর্ষ বিরোধী নেতাদের আটক করেছে পুলিশ।

নির্বাচন কমিশনের দপ্তরে পৌঁছানোর আগেই নীতি আয়োগ ও আকাশবাণী ভবনের মধ্যবর্তী এলাকায় পুলিশের কয়েক স্তরের ব্যারিকেডের মুখে পড়ে মিছিলটি। বাধা পেয়ে সড়কে বসে পড়ে বিক্ষোভ ও ধর্না শুরু করেন বিরোধী দলের সংসদ সদস্যরা। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে যখন রাহুল গান্ধী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়সহ কয়েকজন নেতা পুলিশের ব্যারিকেডের ওপর উঠে সামনে এগোনোর চেষ্টা করেন। পুলিশ দ্রুত প্রিয়াঙ্কা গান্ধীসহ অন্যান্য নেতাদের জোরপূর্বক বাসে তুলে আটক করে এবং আকাশবাণী ভবনের ফটকের দিকে যাওয়া অবস্থায় রাহুল গান্ধীকেও পুলিশি হেফাজতে নেওয়া হয়।

বিক্ষোভকারীদের মূল অভিযোগ, নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে চলমান ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম করা হচ্ছে এবং রাজনৈতিক উদ্দেশ্যে প্রকৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। রাহুল গান্ধী নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে সিইসি জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগ দাবি করেন। তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন, ভোটার তালিকার অনিয়ম নিয়ে পশ্চিমবঙ্গে তৈরি হওয়া জনক্ষোভ এখন সারা দেশে ছড়িয়ে পড়েছে। সমাজবাদী পার্টির অখিলেশ যাদবও কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন।

তবে বিরোধীদের সমস্ত অভিযোগ ভিত্তিহীন দাবি করে নাকচ করেছে ভারতের নির্বাচন কমিশন। তাদের বক্তব্য, ভোটার তালিকা সংশোধনের প্রতিটি কার্যক্রম সংবিধান ও নির্বাচনী আইনের সম্পূর্ণ বিধান মেনে পরিচালিত হচ্ছে। এদিকে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন বুথ ও ব্লক পর্যায়ে ছড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে কংগ্রেস। তবে এদিনের আন্দোলনে আম আদমি পার্টি (আপ) ও ডিএমকের অনুপস্থিতি বিরোধী জোটের অভ্যন্তরীণ ঐক্য নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ