ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া, কাল থেকেই শুরু পে ফিক্সেশন

অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া, কাল থেকেই শুরু পে ফিক্সেশন
ছবি : সংগৃহীত
ফলো করুন

নতুন বেতনকাঠামো অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কাজ শুরু হচ্ছে আগামীকাল সোমবার। এ প্রক্রিয়া শেষ হওয়ার পর অক্টোবর মাসের বেতনের সঙ্গে প্রায় তিন মাসের বকেয়া বেতন একসঙ্গে পাওয়ার কথা রয়েছে সরকারি চাকরিজীবীদের।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, আগামী ২০ অক্টোবরের মধ্যে নতুন বেতনকাঠামো অনুযায়ী পে ফিক্সেশনের কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বেতন পুনর্নির্ধারণের এ প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীর বকেয়া পাওনার পরিমাণ চূড়ান্ত হবে।

তবে সব সরকারি চাকরিজীবীর বকেয়ার পরিমাণ এক হবে না। নতুন ও আগের মূল বেতনের পার্থক্য এবং নতুন বেতন কার্যকরের তারিখ বিবেচনা করে প্রত্যেকের পাওনা হিসাব করা হবে। অর্থাৎ নতুন কাঠামোয় যার মূল বেতন যতটা বাড়বে এবং যে সময় থেকে তা কার্যকর হবে, সেই অনুযায়ী তার বকেয়ার পরিমাণ নির্ধারিত হবে।

পে ফিক্সেশনের কাজ শেষ হলে অক্টোবর মাসের বেতনের সঙ্গে জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর—এই প্রায় তিন মাসের বকেয়া পাওনা পরিশোধ করবে সরকার। ফলে নতুন বেতনকাঠামো অনুযায়ী অক্টোবরের বেতনের পাশাপাশি আগের তিন মাসের বেতন পার্থক্যের অর্থও পাওয়ার সুযোগ তৈরি হয়েছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের।

এর আগে নতুন জাতীয় বেতনকাঠামো বাস্তবায়নে গত ১৯ সেপ্টেম্বর প্রজ্ঞাপন জারি করে সরকার। এতে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন বেতনকাঠামো ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর ধরা হয়েছে।

নতুন ও আগের মূল বেতনের পার্থক্য একবারে পুরোপুরি পরিশোধ না করে ধাপে ধাপে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্য নতুন ও আগের মূল বেতনের পার্থক্যের ৪০ শতাংশ দেওয়া হবে।

এরপর ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত সময়ের জন্য ওই পার্থক্যের ৭০ শতাংশ দেওয়ার কথা রয়েছে। আর ২০২৭ সালের ১ জুলাই থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নতুন নির্ধারিত মূল বেতন পুরোপুরি পাবেন।

এই সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রায় তিন মাসের বেতন পার্থক্য হিসাব করে অক্টোবর মাসের বেতনের সঙ্গে পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীর বকেয়ার পরিমাণ নির্ভর করবে তার বর্তমান ও নতুন মূল বেতনের পার্থক্যের ওপর।

ট্যাগ : বেসরকারি চাকরি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার১৯
  • ১৯ নভেম্বর ২০২৬
  • ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৭ ভোর
  • সূর্যোদয়৬:১৫ সকাল
  • যোহর১১:৪৬ সকাল
  • আসর৩:৩৭ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৪ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬


অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া, কাল থেকেই শুরু পে ফিক্সেশন

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

নতুন বেতনকাঠামো অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কাজ শুরু হচ্ছে আগামীকাল সোমবার। এ প্রক্রিয়া শেষ হওয়ার পর অক্টোবর মাসের বেতনের সঙ্গে প্রায় তিন মাসের বকেয়া বেতন একসঙ্গে পাওয়ার কথা রয়েছে সরকারি চাকরিজীবীদের।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, আগামী ২০ অক্টোবরের মধ্যে নতুন বেতনকাঠামো অনুযায়ী পে ফিক্সেশনের কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বেতন পুনর্নির্ধারণের এ প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীর বকেয়া পাওনার পরিমাণ চূড়ান্ত হবে।

তবে সব সরকারি চাকরিজীবীর বকেয়ার পরিমাণ এক হবে না। নতুন ও আগের মূল বেতনের পার্থক্য এবং নতুন বেতন কার্যকরের তারিখ বিবেচনা করে প্রত্যেকের পাওনা হিসাব করা হবে। অর্থাৎ নতুন কাঠামোয় যার মূল বেতন যতটা বাড়বে এবং যে সময় থেকে তা কার্যকর হবে, সেই অনুযায়ী তার বকেয়ার পরিমাণ নির্ধারিত হবে।

পে ফিক্সেশনের কাজ শেষ হলে অক্টোবর মাসের বেতনের সঙ্গে জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর—এই প্রায় তিন মাসের বকেয়া পাওনা পরিশোধ করবে সরকার। ফলে নতুন বেতনকাঠামো অনুযায়ী অক্টোবরের বেতনের পাশাপাশি আগের তিন মাসের বেতন পার্থক্যের অর্থও পাওয়ার সুযোগ তৈরি হয়েছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের।

এর আগে নতুন জাতীয় বেতনকাঠামো বাস্তবায়নে গত ১৯ সেপ্টেম্বর প্রজ্ঞাপন জারি করে সরকার। এতে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন বেতনকাঠামো ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর ধরা হয়েছে।

নতুন ও আগের মূল বেতনের পার্থক্য একবারে পুরোপুরি পরিশোধ না করে ধাপে ধাপে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্য নতুন ও আগের মূল বেতনের পার্থক্যের ৪০ শতাংশ দেওয়া হবে।

এরপর ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত সময়ের জন্য ওই পার্থক্যের ৭০ শতাংশ দেওয়ার কথা রয়েছে। আর ২০২৭ সালের ১ জুলাই থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নতুন নির্ধারিত মূল বেতন পুরোপুরি পাবেন।

এই সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রায় তিন মাসের বেতন পার্থক্য হিসাব করে অক্টোবর মাসের বেতনের সঙ্গে পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীর বকেয়ার পরিমাণ নির্ভর করবে তার বর্তমান ও নতুন মূল বেতনের পার্থক্যের ওপর।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ