ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইলিশের ডিম ছাড়ার সময় নিয়ে গবেষকদের নতুন তথ্য

ছবি : সংগৃহীত
ফলো করুন

বাংলাদেশের ইলিশ সাগর ঘুরে চাঁদপুরে না এসে গুজরাটে চলে যাচ্ছে কি না এবং কেন চাঁদপুরে ইলিশের প্রাপ্যতা কমছে—এ বিষয়ে তথ্যভিত্তিক ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, নদী কেন্দ্র, চাঁদপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. তায়েফা আহমেদ।

শনিবার (৩ অক্টোবর) এক সাক্ষাৎকারে এসব বিষয়ে ব্যাখ্যা দেন তিনি।

ড. তায়েফা আহমেদ বলেন, ‘বাস্তবিক অর্থে আমাদের দেশীয় ইলিশ সাগর ঘুরে চাঁদপুরে না এসে ডিম না ছেড়ে গুজরাটে যাওয়ার কথা না। আমরা এখনো আশাবাদী, আমরা যদি আমাদের নদীগুলোকে রক্ষা করতে পারি, অবৈধ জাল দিয়ে ইলিশ আহরণ নিয়ন্ত্রণে আনতে পারি, তাহলে আমাদের ইলিশ আমাদেরই থেকে যাবে।’

তিনি বলেন, ‘আমাদের নদ-নদীতেই আবার সমুদ্র থেকে ইলিশ এসে ডিম ছাড়বে, বড় হবে এবং এসব নদ-নদীতে আশানুরূপ ইলিশ পাবো বলে আশাবাদী।’

মা ইলিশের ডিম ছাড়ার উপযুক্ত সময় নির্ধারণের বিষয়ে এই কর্মকর্তা বলেন, এ সময় নির্ধারণ করতে যাচাই-বাছাই করতে হয়। এবারও ইলিশের ডিম ছাড়ার বিষয়ে পাঁচটি দল বিভিন্ন স্থানে গবেষণা চালিয়েছে।

ড. তায়েফা আহমেদ বলেন, ‘ইলিশের পেটে ডিম থাকলেও তা আমাদের বেঁধে দেওয়া ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবরের ২২ দিনের আগে বা পরের ১০ দিন ডিম ছাড়বে তা মনে হয়নি।’

তিনি বলেন, উজান থেকে নভেম্বরে আসা পানির স্রোত কমে যায়। তবে শীতে পানি ঠান্ডা থাকে এবং বৃষ্টিপাতও কমে যায়। এসব বিষয় ইলিশের ডিম ছাড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তাই নভেম্বরের প্রাক্কালেই ইলিশের ডিম ছাড়ার আদর্শ সময় হিসেবে নির্ধারণ করা হয়েছে।

তার মতে, ঠিকভাবে নিষেধাজ্ঞা বাস্তবায়ন করা গেলে ইলিশ গুজরাটে নয়, বরং দেশেই থাকবে।

ইলিশের উৎপাদন ও মজুত সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে বর্তমানে একটি গবেষণা প্রকল্পে কাজ চলছে বলেও জানান এই কর্মকর্তা। প্রকল্পটির নাম ‘পপুলেশন ডিনামিক্স অ্যান্ড স্টক অ্যাসেসমেন্ট অব টেনুআলুছা ইলিশা ইন বাংলাদেশ’। ২০২৫ সালের জুলাইয়ে শুরু হওয়া প্রকল্পটি ২০৩০ সালের জুন পর্যন্ত চলবে। এর আনুমানিক বার্ষিক ব্যয় প্রায় ১৫ লাখ টাকা।

ড. তায়েফা আহমেদ জানান, এই প্রকল্পে ইলিশের আকার, দৈর্ঘ্য ও ওজন নিয়ে কাজ করা হচ্ছে। দেশের কোন এলাকায় কোন ধরনের ইলিশের প্রাচুর্যতা বেশি এবং কোন আকারের মাছ আহরণ করা উচিত—এসব বিষয়ও গবেষণায় দেখা হবে।

মৎস্য গবেষণা ইনস্টিটিউটের এই কর্মকর্তা বলেন, আগে ২৫ সেন্টিমিটারের নিচে ইলিশ ধরা নিষেধ ছিল, যেটিকে জাটকা বলা হয়। এখন সেই আকারের সীমা একই থাকবে কি না, নাকি তা বাড়ানো বা কমানো প্রয়োজন—গবেষণার মাধ্যমে তা নির্ধারণ করে সরকারকে জানানো হবে।

তিনি বলেন, ইলিশের প্রাপ্যতা কোন এলাকায় কম বা বেশি, সেটিও গবেষণার মাধ্যমে জানা যাবে। ইলিশের বংশ যাতে নির্বংশ না হয়, সেজন্য কতটুকু ইলিশ আহরণ করা যেতে পারে, সেই বিষয়টিও গবেষণায় নির্ধারণ করা হবে। এতে ইলিশের উৎপাদন বাড়ানোর পাশাপাশি মাছের দাম মানুষের নাগালের মধ্যে রাখতেও সহায়তা করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এদিকে, গত ২৩ সেপ্টেম্বর আমদানিকারকদের দেওয়া ১০৩টি অনাপত্তিপত্র বা এনওসি বাতিল করে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করে দেয় বাংলাদেশ। বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০ জুলাই থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে বেনাপোল বন্দর দিয়ে ৫৫৩ টন ইলিশ বাংলাদেশে প্রবেশ করেছে।

বাংলাদেশ মেরিন ফিশারি অ্যাসোসিয়েশনের (বিএমএফএ) সাধারণ সম্পাদক শেখ আবিদ হোসেন বলেন, আমদানি বন্ধ করে দেওয়ার পরও অবৈধ পথে গুজরাটের ইলিশ বাংলাদেশের বাজারে ঢুকছে। তার দাবি, কয়েকদিন আগেও সুন্দরবন সীমান্ত এলাকা দিয়ে প্রায় ৭৫ টন ইলিশ বাংলাদেশের উপকূলে পৌঁছেছে। তবে ঠিক কবে থেকে গুজরাটের ইলিশ বাজারে আসতে শুরু করেছে, তা নিশ্চিত নয় বলে জানান তিনি।

অন্যদিকে, চাঁদপুর বড়স্টেশন মাছঘাটের মৎস্য বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত বলেন, দেশের সাগর এবং ভারতের সাগর একই। তাই এ দেশের ইলিশ গুজরাটে যাওয়ার বদলে গুজরাটের কিছু ইলিশ বাংলাদেশে ঢুকেছে বলে তিনি মনে করেন। তবে তার দাবি, এসব মাছ ডিমওয়ালা এবং মানও ভালো নয়।

তিনি বলেন, ভারত থেকে ইলিশ আনতে প্যাকেজিংসহ বন্দরের আনুষ্ঠানিকতা শেষ করতে পাঁচ থেকে ছয় দিন সময় লাগে। এতে মাছের মান ভালো থাকে না বলে সরকার আমদানি বন্ধ করে দিয়েছে।

শবে বরাত আরও বলেন, দেশে মাছ কম এবং বাজার ভালো থাকায় গুজরাট থেকে কিছু ইলিশ বাংলাদেশে ঢুকেছিল। এসব মাছের কিছু ডিম থাকার কারণে বিক্রি হয়েছে। তবে স্বাদের দিক থেকে বাংলাদেশের ইলিশের সঙ্গে অন্য কোনো ইলিশ টিকবে না বলেও মন্তব্য করেন তিনি।

ট্যাগ : চাঁদপুর ইলিশ গুজরাটের ইলিশ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার১৯
  • ১৯ নভেম্বর ২০২৬
  • ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৭ ভোর
  • সূর্যোদয়৬:১৫ সকাল
  • যোহর১১:৪৬ সকাল
  • আসর৩:৩৭ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৪ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

ইলিশের ডিম ছাড়ার সময় নিয়ে গবেষকদের নতুন তথ্য

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

বাংলাদেশের ইলিশ সাগর ঘুরে চাঁদপুরে না এসে গুজরাটে চলে যাচ্ছে কি না এবং কেন চাঁদপুরে ইলিশের প্রাপ্যতা কমছে—এ বিষয়ে তথ্যভিত্তিক ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, নদী কেন্দ্র, চাঁদপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. তায়েফা আহমেদ।

শনিবার (৩ অক্টোবর) এক সাক্ষাৎকারে এসব বিষয়ে ব্যাখ্যা দেন তিনি।

ড. তায়েফা আহমেদ বলেন, ‘বাস্তবিক অর্থে আমাদের দেশীয় ইলিশ সাগর ঘুরে চাঁদপুরে না এসে ডিম না ছেড়ে গুজরাটে যাওয়ার কথা না। আমরা এখনো আশাবাদী, আমরা যদি আমাদের নদীগুলোকে রক্ষা করতে পারি, অবৈধ জাল দিয়ে ইলিশ আহরণ নিয়ন্ত্রণে আনতে পারি, তাহলে আমাদের ইলিশ আমাদেরই থেকে যাবে।’

তিনি বলেন, ‘আমাদের নদ-নদীতেই আবার সমুদ্র থেকে ইলিশ এসে ডিম ছাড়বে, বড় হবে এবং এসব নদ-নদীতে আশানুরূপ ইলিশ পাবো বলে আশাবাদী।’

মা ইলিশের ডিম ছাড়ার উপযুক্ত সময় নির্ধারণের বিষয়ে এই কর্মকর্তা বলেন, এ সময় নির্ধারণ করতে যাচাই-বাছাই করতে হয়। এবারও ইলিশের ডিম ছাড়ার বিষয়ে পাঁচটি দল বিভিন্ন স্থানে গবেষণা চালিয়েছে।

ড. তায়েফা আহমেদ বলেন, ‘ইলিশের পেটে ডিম থাকলেও তা আমাদের বেঁধে দেওয়া ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবরের ২২ দিনের আগে বা পরের ১০ দিন ডিম ছাড়বে তা মনে হয়নি।’

তিনি বলেন, উজান থেকে নভেম্বরে আসা পানির স্রোত কমে যায়। তবে শীতে পানি ঠান্ডা থাকে এবং বৃষ্টিপাতও কমে যায়। এসব বিষয় ইলিশের ডিম ছাড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তাই নভেম্বরের প্রাক্কালেই ইলিশের ডিম ছাড়ার আদর্শ সময় হিসেবে নির্ধারণ করা হয়েছে।

তার মতে, ঠিকভাবে নিষেধাজ্ঞা বাস্তবায়ন করা গেলে ইলিশ গুজরাটে নয়, বরং দেশেই থাকবে।

ইলিশের উৎপাদন ও মজুত সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে বর্তমানে একটি গবেষণা প্রকল্পে কাজ চলছে বলেও জানান এই কর্মকর্তা। প্রকল্পটির নাম ‘পপুলেশন ডিনামিক্স অ্যান্ড স্টক অ্যাসেসমেন্ট অব টেনুআলুছা ইলিশা ইন বাংলাদেশ’। ২০২৫ সালের জুলাইয়ে শুরু হওয়া প্রকল্পটি ২০৩০ সালের জুন পর্যন্ত চলবে। এর আনুমানিক বার্ষিক ব্যয় প্রায় ১৫ লাখ টাকা।

ড. তায়েফা আহমেদ জানান, এই প্রকল্পে ইলিশের আকার, দৈর্ঘ্য ও ওজন নিয়ে কাজ করা হচ্ছে। দেশের কোন এলাকায় কোন ধরনের ইলিশের প্রাচুর্যতা বেশি এবং কোন আকারের মাছ আহরণ করা উচিত—এসব বিষয়ও গবেষণায় দেখা হবে।

মৎস্য গবেষণা ইনস্টিটিউটের এই কর্মকর্তা বলেন, আগে ২৫ সেন্টিমিটারের নিচে ইলিশ ধরা নিষেধ ছিল, যেটিকে জাটকা বলা হয়। এখন সেই আকারের সীমা একই থাকবে কি না, নাকি তা বাড়ানো বা কমানো প্রয়োজন—গবেষণার মাধ্যমে তা নির্ধারণ করে সরকারকে জানানো হবে।

তিনি বলেন, ইলিশের প্রাপ্যতা কোন এলাকায় কম বা বেশি, সেটিও গবেষণার মাধ্যমে জানা যাবে। ইলিশের বংশ যাতে নির্বংশ না হয়, সেজন্য কতটুকু ইলিশ আহরণ করা যেতে পারে, সেই বিষয়টিও গবেষণায় নির্ধারণ করা হবে। এতে ইলিশের উৎপাদন বাড়ানোর পাশাপাশি মাছের দাম মানুষের নাগালের মধ্যে রাখতেও সহায়তা করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এদিকে, গত ২৩ সেপ্টেম্বর আমদানিকারকদের দেওয়া ১০৩টি অনাপত্তিপত্র বা এনওসি বাতিল করে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করে দেয় বাংলাদেশ। বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০ জুলাই থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে বেনাপোল বন্দর দিয়ে ৫৫৩ টন ইলিশ বাংলাদেশে প্রবেশ করেছে।

বাংলাদেশ মেরিন ফিশারি অ্যাসোসিয়েশনের (বিএমএফএ) সাধারণ সম্পাদক শেখ আবিদ হোসেন বলেন, আমদানি বন্ধ করে দেওয়ার পরও অবৈধ পথে গুজরাটের ইলিশ বাংলাদেশের বাজারে ঢুকছে। তার দাবি, কয়েকদিন আগেও সুন্দরবন সীমান্ত এলাকা দিয়ে প্রায় ৭৫ টন ইলিশ বাংলাদেশের উপকূলে পৌঁছেছে। তবে ঠিক কবে থেকে গুজরাটের ইলিশ বাজারে আসতে শুরু করেছে, তা নিশ্চিত নয় বলে জানান তিনি।

অন্যদিকে, চাঁদপুর বড়স্টেশন মাছঘাটের মৎস্য বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত বলেন, দেশের সাগর এবং ভারতের সাগর একই। তাই এ দেশের ইলিশ গুজরাটে যাওয়ার বদলে গুজরাটের কিছু ইলিশ বাংলাদেশে ঢুকেছে বলে তিনি মনে করেন। তবে তার দাবি, এসব মাছ ডিমওয়ালা এবং মানও ভালো নয়।

তিনি বলেন, ভারত থেকে ইলিশ আনতে প্যাকেজিংসহ বন্দরের আনুষ্ঠানিকতা শেষ করতে পাঁচ থেকে ছয় দিন সময় লাগে। এতে মাছের মান ভালো থাকে না বলে সরকার আমদানি বন্ধ করে দিয়েছে।

শবে বরাত আরও বলেন, দেশে মাছ কম এবং বাজার ভালো থাকায় গুজরাট থেকে কিছু ইলিশ বাংলাদেশে ঢুকেছিল। এসব মাছের কিছু ডিম থাকার কারণে বিক্রি হয়েছে। তবে স্বাদের দিক থেকে বাংলাদেশের ইলিশের সঙ্গে অন্য কোনো ইলিশ টিকবে না বলেও মন্তব্য করেন তিনি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ