ঢাকা    বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

এন্ড্রিকের জন্য জানুয়ারিতে আবার প্রস্তাব দেবে রোমা

এন্ড্রিকের জন্য জানুয়ারিতে আবার প্রস্তাব দেবে রোমা
ছবি : সংগৃহিত
ফলো করুন

রিয়াল মাদ্রিদে নিয়মিত খেলার সুযোগ না পাওয়া এন্ড্রিককে জানুয়ারির দলবদলে ধারে নেওয়ার চেষ্টা করতে পারে রোমা। ২০ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ডও বেশি সময় মাঠে থাকার সুযোগ পেতে সাময়িকভাবে স্প্যানিশ ক্লাব ছাড়ার বিষয়টি বিবেচনা করছেন।

চলতি মৌসুমে রিয়ালের হয়ে এন্ড্রিকের মাঠে নামার সুযোগ হয়েছে মাত্র একবার। এলচের বিপক্ষে বদলি হিসেবে মাত্র ৪ মিনিট খেলেছেন তিনি। মৌসুমের শুরুর চার ম্যাচ চোটের কারণে খেলতে পারেননি। এরপর দলে ফিরলেও নিয়মিত সুযোগ পাননি।

এ পরিস্থিতিতে জানুয়ারিতে আবারও ধারে অন্য ক্লাবে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। রোমা তার পরিস্থিতির ওপর নজর রাখছে এবং শীতকালীন দলবদলে আলোচনা নতুন করে শুরু করতে আগ্রহী।

গত গ্রীষ্মেও এন্ড্রিককে ধারে নেওয়ার চেষ্টা করেছিল ইতালিয়ান ক্লাবটি। তখন রোমায় যাওয়ার সম্ভাবনা অনেক দূর এগোলেও শেষ পর্যন্ত রিয়ালেই থেকে যান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

নিয়মিত খেলার সুযোগ না পাওয়ায় এখন পরিস্থিতি আবার বদলেছে। এন্ড্রিকও গত মৌসুমে লিওঁতে ধারে খেলার মতো আরেকটি সুযোগকে জানুয়ারির জন্য উপযুক্ত বিকল্প হিসেবে বিবেচনা করছেন।

রোমার পাশাপাশি এসি মিলানও এন্ড্রিকের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ফলে জানুয়ারির দলবদলে রিয়াল তাকে ধারে ছাড়ার সিদ্ধান্ত নিলে ব্রাজিলিয়ান তরুণকে নিয়ে ইতালিয়ান ক্লাবগুলোর আগ্রহ আরও বাড়তে পারে।

ট্যাগ : রিয়াল মাদ্রিদ এন্ড্রিক রোমা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

খেলা

কথা

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার১৮
  • ১৮ নভেম্বর ২০২৬
  • ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৫ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৭ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬


এন্ড্রিকের জন্য জানুয়ারিতে আবার প্রস্তাব দেবে রোমা

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

রিয়াল মাদ্রিদে নিয়মিত খেলার সুযোগ না পাওয়া এন্ড্রিককে জানুয়ারির দলবদলে ধারে নেওয়ার চেষ্টা করতে পারে রোমা। ২০ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ডও বেশি সময় মাঠে থাকার সুযোগ পেতে সাময়িকভাবে স্প্যানিশ ক্লাব ছাড়ার বিষয়টি বিবেচনা করছেন।

চলতি মৌসুমে রিয়ালের হয়ে এন্ড্রিকের মাঠে নামার সুযোগ হয়েছে মাত্র একবার। এলচের বিপক্ষে বদলি হিসেবে মাত্র ৪ মিনিট খেলেছেন তিনি। মৌসুমের শুরুর চার ম্যাচ চোটের কারণে খেলতে পারেননি। এরপর দলে ফিরলেও নিয়মিত সুযোগ পাননি।

এ পরিস্থিতিতে জানুয়ারিতে আবারও ধারে অন্য ক্লাবে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। রোমা তার পরিস্থিতির ওপর নজর রাখছে এবং শীতকালীন দলবদলে আলোচনা নতুন করে শুরু করতে আগ্রহী।

গত গ্রীষ্মেও এন্ড্রিককে ধারে নেওয়ার চেষ্টা করেছিল ইতালিয়ান ক্লাবটি। তখন রোমায় যাওয়ার সম্ভাবনা অনেক দূর এগোলেও শেষ পর্যন্ত রিয়ালেই থেকে যান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

নিয়মিত খেলার সুযোগ না পাওয়ায় এখন পরিস্থিতি আবার বদলেছে। এন্ড্রিকও গত মৌসুমে লিওঁতে ধারে খেলার মতো আরেকটি সুযোগকে জানুয়ারির জন্য উপযুক্ত বিকল্প হিসেবে বিবেচনা করছেন।

রোমার পাশাপাশি এসি মিলানও এন্ড্রিকের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ফলে জানুয়ারির দলবদলে রিয়াল তাকে ধারে ছাড়ার সিদ্ধান্ত নিলে ব্রাজিলিয়ান তরুণকে নিয়ে ইতালিয়ান ক্লাবগুলোর আগ্রহ আরও বাড়তে পারে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ