ঢাকা    বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ ২৬ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

স্থানীয় নির্বাচনে শুধু যোগ্যরাই অংশ নিতে পারবেন: সিইসি

ফলো করুন

স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে আইন অনুযায়ী নির্ধারিত যোগ্যতা পূরণকারীরাই প্রার্থী হওয়ার সুযোগ পাবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

তিনি বলেছেন, আইন অনুযায়ী যারা যোগ্য হিসেবে বিবেচিত হবেন, তারাই নির্বাচনে অংশ নিতে পারবেন।

বুধবার দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত নির্বাচনী প্রশিক্ষণ কোর্সে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সিইসি।

আসন্ন নির্বাচন নিয়ে প্রস্তুতির বিষয়ে এএমএম নাসির উদ্দিন বলেন, জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও গ্রহণযোগ্য ও সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্য রয়েছে। এ জন্য আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছে।

তিনি বলেন, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা পুলিশের সাংবিধানিক ও আইনি দায়িত্ব। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনী একসঙ্গে কাজ করবে।

সিইসি আরও বলেন, নির্বাচনের বিষয়ে কোনো ধরনের বেআইনি নির্দেশনা দেওয়া হবে না। দেশের মানুষের মধ্যে নির্বাচন নিয়ে যে আস্থার সংকট ছিল, তা অনেকটাই কেটে গেছে।

পুলিশের ভূমিকা নিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় ভালো রয়েছে এবং নির্বাচনের সময় প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া যাবে বলে কমিশন আশাবাদী।

ট্যাগ : নির্বাচন কমিশন স্থানীয় নির্বাচন

বাংলা ভিউজ

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

স্থানীয় নির্বাচনে শুধু যোগ্যরাই অংশ নিতে পারবেন: সিইসি

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে আইন অনুযায়ী নির্ধারিত যোগ্যতা পূরণকারীরাই প্রার্থী হওয়ার সুযোগ পাবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

তিনি বলেছেন, আইন অনুযায়ী যারা যোগ্য হিসেবে বিবেচিত হবেন, তারাই নির্বাচনে অংশ নিতে পারবেন।

বুধবার দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত নির্বাচনী প্রশিক্ষণ কোর্সে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সিইসি।

আসন্ন নির্বাচন নিয়ে প্রস্তুতির বিষয়ে এএমএম নাসির উদ্দিন বলেন, জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও গ্রহণযোগ্য ও সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্য রয়েছে। এ জন্য আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছে।

তিনি বলেন, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা পুলিশের সাংবিধানিক ও আইনি দায়িত্ব। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনী একসঙ্গে কাজ করবে।

সিইসি আরও বলেন, নির্বাচনের বিষয়ে কোনো ধরনের বেআইনি নির্দেশনা দেওয়া হবে না। দেশের মানুষের মধ্যে নির্বাচন নিয়ে যে আস্থার সংকট ছিল, তা অনেকটাই কেটে গেছে।

পুলিশের ভূমিকা নিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় ভালো রয়েছে এবং নির্বাচনের সময় প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া যাবে বলে কমিশন আশাবাদী।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ