ঢাকা    সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ ২৪ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ফখরুলকে বরণে ঠাকুরগাঁওয়ে ১৫ কিলোমিটারজুড়ে উৎসব

ছবি : সংগৃহীত
ফলো করুন

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বরণ করে নিতে ঠাকুরগাঁওয়ে দেখা গেছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। শহর থেকে নবপ্রতিষ্ঠিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানস্থল পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার সড়কের দুই পাশে জড়ো হন হাজারো মানুষ।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে রাষ্ট্রপতির গাড়িবহর ঠাকুরগাঁও শহর থেকে ভাতারমারি ইক্ষু খামার এলাকায় বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের উদ্দেশে যাওয়ার সময় এ দৃশ্য দেখা যায়।

স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী, কৃষক, শ্রমিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ সকাল থেকেই সড়কের পাশে অপেক্ষায় ছিলেন। রাষ্ট্রপতিকে একনজর দেখতে অনেকেই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেন।

জামালপুর গ্রামের বাসিন্দা জোলেখা বেগম বলেন, ‘ফখরুলকে দেখার জন্য সকাল থেকে এখানে দাঁড়িয়ে আছি।’

রাষ্ট্রপতির আগমন ঘিরে পুরো এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে নিরাপত্তার মধ্যেও সাধারণ মানুষের উচ্ছ্বাসে কোনো কমতি দেখা যায়নি।

বেলা ১১টা ১৯ মিনিটে রাষ্ট্রপতির গাড়িবহর অনুষ্ঠানস্থলের দিকে এগিয়ে গেলে সড়কের দুই পাশে থাকা শিক্ষার্থীরা ফুলের পাপড়ি ছিটিয়ে তাকে স্বাগত জানান। এ সময় বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এটি প্রথম সরকারি সফর। একই দিনে তিনি ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

রাষ্ট্রপতির সফর ও দীর্ঘদিনের প্রত্যাশিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগকে ঘিরে ঠাকুরগাঁওয়ে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

ট্যাগ : মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়

বাংলা ভিউজ

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

ফখরুলকে বরণে ঠাকুরগাঁওয়ে ১৫ কিলোমিটারজুড়ে উৎসব

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বরণ করে নিতে ঠাকুরগাঁওয়ে দেখা গেছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। শহর থেকে নবপ্রতিষ্ঠিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানস্থল পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার সড়কের দুই পাশে জড়ো হন হাজারো মানুষ।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে রাষ্ট্রপতির গাড়িবহর ঠাকুরগাঁও শহর থেকে ভাতারমারি ইক্ষু খামার এলাকায় বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের উদ্দেশে যাওয়ার সময় এ দৃশ্য দেখা যায়।

স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী, কৃষক, শ্রমিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ সকাল থেকেই সড়কের পাশে অপেক্ষায় ছিলেন। রাষ্ট্রপতিকে একনজর দেখতে অনেকেই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেন।

জামালপুর গ্রামের বাসিন্দা জোলেখা বেগম বলেন, ‘ফখরুলকে দেখার জন্য সকাল থেকে এখানে দাঁড়িয়ে আছি।’

রাষ্ট্রপতির আগমন ঘিরে পুরো এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে নিরাপত্তার মধ্যেও সাধারণ মানুষের উচ্ছ্বাসে কোনো কমতি দেখা যায়নি।

বেলা ১১টা ১৯ মিনিটে রাষ্ট্রপতির গাড়িবহর অনুষ্ঠানস্থলের দিকে এগিয়ে গেলে সড়কের দুই পাশে থাকা শিক্ষার্থীরা ফুলের পাপড়ি ছিটিয়ে তাকে স্বাগত জানান। এ সময় বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এটি প্রথম সরকারি সফর। একই দিনে তিনি ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

রাষ্ট্রপতির সফর ও দীর্ঘদিনের প্রত্যাশিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগকে ঘিরে ঠাকুরগাঁওয়ে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ