ঢাকা    সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ ২৪ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

স্পিকারের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ করলেন নাহিদ ইসলাম

ছবি : সংগৃহীত
ফলো করুন

সংসদে বক্তব্য দেওয়ার সুযোগ না দিয়ে স্পিকার বিরোধী দলীয় নেতার সঙ্গে মশকরা করেছেন বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি স্পিকারের এমন আচরণকে পক্ষপাতদুষ্ট ও হতাশাজনক বলে মন্তব্য করেছেন।

রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল’, ‘জাতীয় মানবাধিকার কমিশন বিল’ এবং ‘সম্পত্তি হস্তান্তর বিল’ পাসের প্রতিবাদে অধিবেশন বর্জন করে ওয়াকআউট করেন বিরোধী দলের সংসদ সদস্যরা।

নাহিদ ইসলাম বলেন, বিরোধী দলীয় নেতা সংসদে বক্তব্য দেওয়ার সুযোগ চাইলেও স্পিকার তাকে অনুমতি দেননি। বরং বিষয়টি নিয়ে মশকরা করা হয়েছে। স্পিকারের কাছ থেকে এমন আচরণ প্রত্যাশিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

তিনি অভিযোগ করেন, বিরোধী দলের মতামতকে গুরুত্ব না দিয়ে সরকার তাড়াহুড়া করে কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাস করেছে। এসব আইনে স্বাধীন তদন্তের পর্যাপ্ত সুযোগ রাখা হয়নি বলেও দাবি করেন তিনি।

এদিকে, সংসদে পাস হওয়া ‘সম্পত্তি হস্তান্তর বিল’ নিয়ে আপত্তি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদীয় মুখপাত্র নজিবুর রহমান। তিনি দাবি করেন, বিলটি কুরআন ও সুন্নাহর পরিপন্থি।

নজিবুর রহমান বলেন, সংসদের স্পিকারের দায়িত্ব হলো নিরপেক্ষতা বজায় রাখা। কিন্তু তিনি সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেননি।

তিনি আরও অভিযোগ করেন, মানবাধিকার ও গুম প্রতিরোধে কার্যকর আইন করার পরিবর্তে সরকার আইনগুলোকে দুর্বল করে সংসদে পাস করেছে।

ট্যাগ : নাহিদ ইসলাম স্পিকার জাতীয় সংসদ

বাংলা ভিউজ

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

স্পিকারের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ করলেন নাহিদ ইসলাম

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সংসদে বক্তব্য দেওয়ার সুযোগ না দিয়ে স্পিকার বিরোধী দলীয় নেতার সঙ্গে মশকরা করেছেন বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি স্পিকারের এমন আচরণকে পক্ষপাতদুষ্ট ও হতাশাজনক বলে মন্তব্য করেছেন।

রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল’, ‘জাতীয় মানবাধিকার কমিশন বিল’ এবং ‘সম্পত্তি হস্তান্তর বিল’ পাসের প্রতিবাদে অধিবেশন বর্জন করে ওয়াকআউট করেন বিরোধী দলের সংসদ সদস্যরা।

নাহিদ ইসলাম বলেন, বিরোধী দলীয় নেতা সংসদে বক্তব্য দেওয়ার সুযোগ চাইলেও স্পিকার তাকে অনুমতি দেননি। বরং বিষয়টি নিয়ে মশকরা করা হয়েছে। স্পিকারের কাছ থেকে এমন আচরণ প্রত্যাশিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

তিনি অভিযোগ করেন, বিরোধী দলের মতামতকে গুরুত্ব না দিয়ে সরকার তাড়াহুড়া করে কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাস করেছে। এসব আইনে স্বাধীন তদন্তের পর্যাপ্ত সুযোগ রাখা হয়নি বলেও দাবি করেন তিনি।

এদিকে, সংসদে পাস হওয়া ‘সম্পত্তি হস্তান্তর বিল’ নিয়ে আপত্তি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদীয় মুখপাত্র নজিবুর রহমান। তিনি দাবি করেন, বিলটি কুরআন ও সুন্নাহর পরিপন্থি।

নজিবুর রহমান বলেন, সংসদের স্পিকারের দায়িত্ব হলো নিরপেক্ষতা বজায় রাখা। কিন্তু তিনি সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেননি।

তিনি আরও অভিযোগ করেন, মানবাধিকার ও গুম প্রতিরোধে কার্যকর আইন করার পরিবর্তে সরকার আইনগুলোকে দুর্বল করে সংসদে পাস করেছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ