ঢাকা    সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ ২৪ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কেপ ভার্দেতে পাহাড়ি সড়কে বাস খাদে, নিহত ২৫

ছবি : সংগৃহীত
ফলো করুন

আফ্রিকার পশ্চিম উপকূলের আটলান্টিক মহাসাগরে অবস্থিত দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই স্কুলশিক্ষার্থী বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে ফোগো দ্বীপের পাহাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চা দাস কালদেইরাস এলাকা থেকে সাঁও ফিলিপে শহরে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি প্রায় ৩০ মিটার গভীর খাদে পড়ে যায়।

দুর্ঘটনার সময় বাসটিতে ৩২ জন আরোহী ছিলেন। নিহতদের মধ্যে বাসচালকও রয়েছেন।

দুর্গম পাহাড়ি এলাকায় দুর্ঘটনা ঘটায় উদ্ধারকাজে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হয় উদ্ধারকারীদের। আহত কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন কেপ ভার্দের প্রেসিডেন্ট জোসে মারিয়া নেভেস। নিহতদের স্মরণে দেশটিতে দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

ট্যাগ : কেপ ভার্দে বাস দুর্ঘটনা স্কুলশিক্ষার্থী

বাংলা ভিউজ

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

কেপ ভার্দেতে পাহাড়ি সড়কে বাস খাদে, নিহত ২৫

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

আফ্রিকার পশ্চিম উপকূলের আটলান্টিক মহাসাগরে অবস্থিত দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই স্কুলশিক্ষার্থী বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে ফোগো দ্বীপের পাহাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চা দাস কালদেইরাস এলাকা থেকে সাঁও ফিলিপে শহরে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি প্রায় ৩০ মিটার গভীর খাদে পড়ে যায়।

দুর্ঘটনার সময় বাসটিতে ৩২ জন আরোহী ছিলেন। নিহতদের মধ্যে বাসচালকও রয়েছেন।

দুর্গম পাহাড়ি এলাকায় দুর্ঘটনা ঘটায় উদ্ধারকাজে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হয় উদ্ধারকারীদের। আহত কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন কেপ ভার্দের প্রেসিডেন্ট জোসে মারিয়া নেভেস। নিহতদের স্মরণে দেশটিতে দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ