ঢাকা    সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে: শামীম

ছবি: সংগৃহীত
ফলো করুন

গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার রাস্তাঘাট, বিদ্যুৎ, শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে পরিকল্পিতভাবে কাজ করছে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা পরিষদের কনফারেন্স রুমে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) চট্টগ্রামে কর্মরত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মাহবুবের রহমান শামীম বলেন, বিএনপি জনগণের জন্য রাজনীতি করে এবং জনগণই দলের সব ক্ষমতার উৎস। দেশের মানুষের জীবনমান ও ভাগ্যের পরিবর্তনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্য বাস্তবায়নে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি নেওয়া হয়েছে। পাশাপাশি গ্রামীণ এলাকার অবকাঠামো ও জনসেবার উন্নয়নে জেলা পরিষদের মাধ্যমেও বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

জেলা পরিষদের প্রশাসক আরও বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা ও সামাজিক সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরকারি-বেসরকারি পর্যায়ের সমন্বিত উদ্যোগের মাধ্যমে একটি সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

এ জন্য দেশের উন্নয়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় এসডিএফের চট্টগ্রাম জেলা ব্যবস্থাপক রকিব উদ্দিন আহমেদ, জেলা যুব কর্মসংস্থান কর্মকর্তা জীবন আরা তিথি, মো. রানা মিয়া, জেলা কর্মকর্তা (এমই অ্যান্ড এল) সাজ্জাদ হোসেন, জেলা কর্মকর্তা (আইটি অ্যান্ড এমআইএস) রত্না রানী দে, সহকারী জেলা স্বাস্থ্য ও পুষ্টি কর্মকর্তা ডা. রোকসানা আক্তারসহ সংস্থাটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে: শামীম

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার রাস্তাঘাট, বিদ্যুৎ, শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে পরিকল্পিতভাবে কাজ করছে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা পরিষদের কনফারেন্স রুমে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) চট্টগ্রামে কর্মরত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মাহবুবের রহমান শামীম বলেন, বিএনপি জনগণের জন্য রাজনীতি করে এবং জনগণই দলের সব ক্ষমতার উৎস। দেশের মানুষের জীবনমান ও ভাগ্যের পরিবর্তনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্য বাস্তবায়নে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি নেওয়া হয়েছে। পাশাপাশি গ্রামীণ এলাকার অবকাঠামো ও জনসেবার উন্নয়নে জেলা পরিষদের মাধ্যমেও বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

জেলা পরিষদের প্রশাসক আরও বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা ও সামাজিক সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরকারি-বেসরকারি পর্যায়ের সমন্বিত উদ্যোগের মাধ্যমে একটি সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

এ জন্য দেশের উন্নয়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় এসডিএফের চট্টগ্রাম জেলা ব্যবস্থাপক রকিব উদ্দিন আহমেদ, জেলা যুব কর্মসংস্থান কর্মকর্তা জীবন আরা তিথি, মো. রানা মিয়া, জেলা কর্মকর্তা (এমই অ্যান্ড এল) সাজ্জাদ হোসেন, জেলা কর্মকর্তা (আইটি অ্যান্ড এমআইএস) রত্না রানী দে, সহকারী জেলা স্বাস্থ্য ও পুষ্টি কর্মকর্তা ডা. রোকসানা আক্তারসহ সংস্থাটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ