ঢাকা    সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব

ছবি: সংগৃহীত
ফলো করুন

২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের রেমিট্যান্স প্রবাহে বড় পরিবর্তন এসেছে। যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে একক দেশ হিসেবে সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠানোর তালিকায় শীর্ষে উঠে এসেছে সৌদি আরব।

সংসদে উপস্থাপিত তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশে মোট ৩৫ হাজার ৫৮৯ দশমিক ৩৯ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের তুলনায় এই প্রবাহ বেড়েছে ৫ হাজার ২৬০ দশমিক ৫৮ মিলিয়ন ডলার।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনের বৈঠকে সংরক্ষিত আসনের সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনির লিখিত প্রশ্নের জবাবে এসব তথ্য জানানো হয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর পক্ষে প্রতিবেদনটি সংসদে উপস্থাপন করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

প্রতিবেদনে বলা হয়, ২০২৫-২৬ অর্থবছরে সৌদি আরব থেকে বাংলাদেশে এসেছে ৫ হাজার ৮৪৮ দশমিক ৮৭ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স। এর মাধ্যমে দেশটি রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে শীর্ষ অবস্থানে উঠে এসেছে।

এর আগে ২০২৪-২৫ অর্থবছরে শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র। ওই অর্থবছরে দেশটি থেকে বাংলাদেশে ৪ হাজার ৭৩৩ দশমিক ১৩ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল। তবে পরবর্তী অর্থবছরে যুক্তরাষ্ট্র থেকে রেমিট্যান্স উল্লেখযোগ্যভাবে কমে ৩ হাজার ১৩ দশমিক ১৫ মিলিয়ন ডলারে নেমে এসেছে। ফলে দেশটির অবস্থান শীর্ষ তালিকার পঞ্চম স্থানে নেমে গেছে।

এদিকে ২০২৫-২৬ অর্থবছরে যুক্তরাজ্য থেকে বাংলাদেশে ৫ হাজার ৭১ দশমিক ৯৯ মিলিয়ন ডলার এবং মালয়েশিয়া থেকে ৩ হাজার ৪০৩ দশমিক ৬৫ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে।

রেমিট্যান্সের এই পরিবর্তনে সৌদি আরবের প্রবাসী বাংলাদেশিদের পাঠানো অর্থ দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের রেমিট্যান্স প্রবাহে বড় পরিবর্তন এসেছে। যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে একক দেশ হিসেবে সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠানোর তালিকায় শীর্ষে উঠে এসেছে সৌদি আরব।

সংসদে উপস্থাপিত তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশে মোট ৩৫ হাজার ৫৮৯ দশমিক ৩৯ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের তুলনায় এই প্রবাহ বেড়েছে ৫ হাজার ২৬০ দশমিক ৫৮ মিলিয়ন ডলার।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনের বৈঠকে সংরক্ষিত আসনের সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনির লিখিত প্রশ্নের জবাবে এসব তথ্য জানানো হয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর পক্ষে প্রতিবেদনটি সংসদে উপস্থাপন করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

প্রতিবেদনে বলা হয়, ২০২৫-২৬ অর্থবছরে সৌদি আরব থেকে বাংলাদেশে এসেছে ৫ হাজার ৮৪৮ দশমিক ৮৭ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স। এর মাধ্যমে দেশটি রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে শীর্ষ অবস্থানে উঠে এসেছে।

এর আগে ২০২৪-২৫ অর্থবছরে শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র। ওই অর্থবছরে দেশটি থেকে বাংলাদেশে ৪ হাজার ৭৩৩ দশমিক ১৩ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল। তবে পরবর্তী অর্থবছরে যুক্তরাষ্ট্র থেকে রেমিট্যান্স উল্লেখযোগ্যভাবে কমে ৩ হাজার ১৩ দশমিক ১৫ মিলিয়ন ডলারে নেমে এসেছে। ফলে দেশটির অবস্থান শীর্ষ তালিকার পঞ্চম স্থানে নেমে গেছে।

এদিকে ২০২৫-২৬ অর্থবছরে যুক্তরাজ্য থেকে বাংলাদেশে ৫ হাজার ৭১ দশমিক ৯৯ মিলিয়ন ডলার এবং মালয়েশিয়া থেকে ৩ হাজার ৪০৩ দশমিক ৬৫ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে।

রেমিট্যান্সের এই পরিবর্তনে সৌদি আরবের প্রবাসী বাংলাদেশিদের পাঠানো অর্থ দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ