ঢাকা    সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রাজধানীতে গোলাগুলির ঘটনায় চারজন গ্রেপ্তার, বিদেশি দুই পিস্তলসহ অস্ত্র-গুলি উদ্ধার

ছবি: সংগৃহীত
ফলো করুন

রাজধানীর গেন্ডারিয়ার স্বামীবাগস্থ মুনসিরটেক এলাকায় মাদক কারবারের আধিপত্য বিস্তার ও নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, একটি সুইচ গিয়ার চাকু, একটি লোহার তৈরি কাঠের বাটযুক্ত ধারালো অস্ত্র ও ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ী থানাধীন ধোলাইপাড় থেকে দয়াগঞ্জগামী পাকা সড়কের পাশে ৮ নম্বর পাড়ায় গেন্ডারিয়া মীর হাজিরবাগ ইসরাত কনস্ট্রাকশনের নির্মাণাধীন ভবনের নিচতলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফরিদ বেপারী (২৩), মো. সবুজ (২২), শাহাদত হোসেন আলিফ (১৮) ও রিফাত হোসেন (১৯)। তারা স্বামীবাগ, কেরানীগঞ্জ ও রাজধানীর বিভিন্ন এলাকায় ভাসমানভাবে বসবাস করতেন বলে জানিয়েছে ডিবি।

ডিবি জানায়, গত ৩০ আগস্ট সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত গেন্ডারিয়ার স্বামীবাগস্থ মুনসিরটেক এলাকায় মাদক কারবারের আধিপত্য বিস্তার ও নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটে। এতে সাধারণ পথচারী ও দোকানদারসহ তিনজন গুলিবিদ্ধ হন।

ঘটনার পর থানা পুলিশের পাশাপাশি ডিবি ওয়ারী বিভাগ ছায়া তদন্ত শুরু করে। তদন্তের ধারাবাহিকতায় সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীর অবস্থান শনাক্ত করা হয়।

পরে ডিবির একটি চৌকস দল যাত্রাবাড়ী থানাধীন ধোলাইপাড় থেকে দয়াগঞ্জগামী সড়কের পাশে নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর ফরিদ বেপারীর দেহ তল্লাশি করে তার পরিহিত জিন্সের প্যান্টের পেছনে কোমরে গোঁজা অবস্থায় একটি ৭.৬৫ মিলিমিটার বিদেশি পিস্তল, একটি স্টিলের তৈরি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার কাছ থেকে আরও ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৪৮ হাজার টাকা।

অপর গ্রেপ্তার মো. সবুজের কাছ থেকেও ৭.৬৫ মিলিমিটার একটি বিদেশি পিস্তল ও একটি স্টিলের তৈরি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

এ ছাড়া শাহাদত হোসেন আলিফের কাছ থেকে দুই পাশে চাকু সংবলিত একটি সুইচ গিয়ার চাকু এবং রিফাত হোসেনের কাছ থেকে লোহার তৈরি কাঠের বাটযুক্ত একটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

ডিবি বলছে, গ্রেপ্তার ব্যক্তিরা সংঘবদ্ধ অবৈধ অস্ত্রধারী, সন্ত্রাসী ও মাদক ক্রয়-বিক্রয় চক্রের সক্রিয় সদস্য। গত ৩০ক আগস্টের গোলাগুলি ও দেশীয় অস্ত্রের মহড়ার ঘটনায় তাদের সিসিটিভি ফুটেজে দেখা যাওয়ার পর তারা বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

ট্যাগ : ডিবি পুলিশ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

রাজধানীতে গোলাগুলির ঘটনায় চারজন গ্রেপ্তার, বিদেশি দুই পিস্তলসহ অস্ত্র-গুলি উদ্ধার

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাজধানীর গেন্ডারিয়ার স্বামীবাগস্থ মুনসিরটেক এলাকায় মাদক কারবারের আধিপত্য বিস্তার ও নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, একটি সুইচ গিয়ার চাকু, একটি লোহার তৈরি কাঠের বাটযুক্ত ধারালো অস্ত্র ও ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ী থানাধীন ধোলাইপাড় থেকে দয়াগঞ্জগামী পাকা সড়কের পাশে ৮ নম্বর পাড়ায় গেন্ডারিয়া মীর হাজিরবাগ ইসরাত কনস্ট্রাকশনের নির্মাণাধীন ভবনের নিচতলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফরিদ বেপারী (২৩), মো. সবুজ (২২), শাহাদত হোসেন আলিফ (১৮) ও রিফাত হোসেন (১৯)। তারা স্বামীবাগ, কেরানীগঞ্জ ও রাজধানীর বিভিন্ন এলাকায় ভাসমানভাবে বসবাস করতেন বলে জানিয়েছে ডিবি।

ডিবি জানায়, গত ৩০ আগস্ট সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত গেন্ডারিয়ার স্বামীবাগস্থ মুনসিরটেক এলাকায় মাদক কারবারের আধিপত্য বিস্তার ও নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটে। এতে সাধারণ পথচারী ও দোকানদারসহ তিনজন গুলিবিদ্ধ হন।

ঘটনার পর থানা পুলিশের পাশাপাশি ডিবি ওয়ারী বিভাগ ছায়া তদন্ত শুরু করে। তদন্তের ধারাবাহিকতায় সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীর অবস্থান শনাক্ত করা হয়।

পরে ডিবির একটি চৌকস দল যাত্রাবাড়ী থানাধীন ধোলাইপাড় থেকে দয়াগঞ্জগামী সড়কের পাশে নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর ফরিদ বেপারীর দেহ তল্লাশি করে তার পরিহিত জিন্সের প্যান্টের পেছনে কোমরে গোঁজা অবস্থায় একটি ৭.৬৫ মিলিমিটার বিদেশি পিস্তল, একটি স্টিলের তৈরি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার কাছ থেকে আরও ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৪৮ হাজার টাকা।

অপর গ্রেপ্তার মো. সবুজের কাছ থেকেও ৭.৬৫ মিলিমিটার একটি বিদেশি পিস্তল ও একটি স্টিলের তৈরি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

এ ছাড়া শাহাদত হোসেন আলিফের কাছ থেকে দুই পাশে চাকু সংবলিত একটি সুইচ গিয়ার চাকু এবং রিফাত হোসেনের কাছ থেকে লোহার তৈরি কাঠের বাটযুক্ত একটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

ডিবি বলছে, গ্রেপ্তার ব্যক্তিরা সংঘবদ্ধ অবৈধ অস্ত্রধারী, সন্ত্রাসী ও মাদক ক্রয়-বিক্রয় চক্রের সক্রিয় সদস্য। গত ৩০ক আগস্টের গোলাগুলি ও দেশীয় অস্ত্রের মহড়ার ঘটনায় তাদের সিসিটিভি ফুটেজে দেখা যাওয়ার পর তারা বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ