ঢাকা    সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

টিসিবির পণ্য বিতরণে বাজারে মূল্যচাপ কমছে: বাণিজ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত
ফলো করুন

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে ভর্তুকিমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ বাজারে মূল্যচাপ কমানোর পাশাপাশি পণ্যের দাম স্থিতিশীল রাখতে সহায়ক ভূমিকা রাখছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদে সংসদ সদস্য রোকেয়া বেগমের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাজারে কৃত্রিম সংকট তৈরি, অবৈধভাবে পণ্য মজুত, অযৌক্তিক মূল্যবৃদ্ধিসহ বিভিন্ন অনিয়ম ঠেকাতে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানি প্রক্রিয়া সহজ করা, প্রয়োজন অনুযায়ী শুল্ক ও কর সমন্বয় এবং ব্যবসায়ী ও আমদানিকারকদের সঙ্গে নিয়মিত আলোচনা করা হচ্ছে।

তিনি জানান, ভোজ্যতেল, চিনি, আটা, ডাল ও মসলাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নির্বিঘ্ন রাখতে সরকার সরবরাহ ব্যবস্থাকে স্থিতিশীল রাখার ওপর গুরুত্ব দিচ্ছে।

এ জন্য উৎপাদক থেকে শুরু করে আমদানিকারক, পাইকারি ও খুচরা পর্যায়ে পণ্যের মজুত এবং মূল্য পরিস্থিতি পর্যবেক্ষণ জোরদার করা হয়েছে। বাজারে সরবরাহ ব্যবস্থায় কোনো ধরনের সমস্যা দেখা দিলে তা দ্রুত সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

টিসিবির পণ্য বিতরণে বাজারে মূল্যচাপ কমছে: বাণিজ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে ভর্তুকিমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ বাজারে মূল্যচাপ কমানোর পাশাপাশি পণ্যের দাম স্থিতিশীল রাখতে সহায়ক ভূমিকা রাখছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদে সংসদ সদস্য রোকেয়া বেগমের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাজারে কৃত্রিম সংকট তৈরি, অবৈধভাবে পণ্য মজুত, অযৌক্তিক মূল্যবৃদ্ধিসহ বিভিন্ন অনিয়ম ঠেকাতে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানি প্রক্রিয়া সহজ করা, প্রয়োজন অনুযায়ী শুল্ক ও কর সমন্বয় এবং ব্যবসায়ী ও আমদানিকারকদের সঙ্গে নিয়মিত আলোচনা করা হচ্ছে।

তিনি জানান, ভোজ্যতেল, চিনি, আটা, ডাল ও মসলাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নির্বিঘ্ন রাখতে সরকার সরবরাহ ব্যবস্থাকে স্থিতিশীল রাখার ওপর গুরুত্ব দিচ্ছে।

এ জন্য উৎপাদক থেকে শুরু করে আমদানিকারক, পাইকারি ও খুচরা পর্যায়ে পণ্যের মজুত এবং মূল্য পরিস্থিতি পর্যবেক্ষণ জোরদার করা হয়েছে। বাজারে সরবরাহ ব্যবস্থায় কোনো ধরনের সমস্যা দেখা দিলে তা দ্রুত সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ