ঢাকেশ্বরী মন্দিরের জমি দখলের বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকেশ্বরী মন্দিরের দখল হওয়া জমি ফেরত দেওয়া হবে। একই সঙ্গে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কোনো বৈষম্য করা হবে না বলেও জানান তিনি।
তিনি বলেন, সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষ শ্রীকৃষ্ণের আদর্শ অনুসরণ করলে সমাজ থেকে অশুভ শক্তির বিদায় হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জেল হোসাইন কায়কোবাদ, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃগোষ্ঠীবিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার।
এতে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, পূজা উদযাপন পরিষদ এবং বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতারাও অংশ নেন।
মন্তব্যসমূহ