সপ্তাহের শেষ কর্মদিবসে সকালে সচিবালয়ে এসে দিনের কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে তিনি মন্ত্রিপরিষদ বিভাগের খাদ্য মন্ত্রণালয় সংক্রান্ত একটি বৈঠকে অংশ নিতে সচিবালয়ে যান।
সচিবালয় থেকে পরবর্তী কর্মসূচিতে যোগ দিতে গাড়িবহর ব্যবহার না করে পায়ে হেঁটে রওনা হন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সঙ্গে নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্য, ব্যক্তিগত কর্মকর্তা ও প্রেস উইংয়ের সদস্যরা ছিলেন।
পরে সচিবালয়ের পাশের ওসমানী স্মৃতি মিলনায়তনে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দেন তিনি।
অনুষ্ঠানে পুরোহিত ও সেবাইতদের মধ্যে সম্মানী বিতরণ করা হয়।
প্রেস উইং থেকে প্রকাশিত ছবিতে দেখা যায়, প্রধানমন্ত্রী সচিবালয়ের দক্ষিণ দিকের মূল গেট দিয়ে বের হয়ে অনুষ্ঠানের স্থানের দিকে যান।
এ সময় পথচারীরা তাকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীও তাদের প্রতি হাত নেড়ে জবাব দেন।
মন্তব্যসমূহ