ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ ১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হাসপাতাল পরিদর্শনে অসন্তোষ, সেবার মান বাড়ানোর নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ছবি : সংগৃহিত
ফলো করুন

হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পরিদর্শনের সময় দায়িত্বে অনুপস্থিত থাকায় রিগান হোসেন নামে এক ফার্মাসিস্টকে তাৎক্ষণিক বদলির নির্দেশ দিয়েছেন তিনি।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে হাসপাতাল পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সার্জারি বিভাগ, বহির্বিভাগসহ বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন। এ সময় তিনি রোগীদের চিকিৎসাসেবা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি এবং হাসপাতালের সামগ্রিক কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন।

পরিদর্শনের সময় হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতার অবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, দেশের অন্যান্য জেলার হাসপাতালের তুলনায় হবিগঞ্জ সদর হাসপাতালের পরিচ্ছন্নতার পরিস্থিতি সন্তোষজনক নয়।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও দায়িত্বশীল হওয়ার নির্দেশ দেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামী তিন সপ্তাহ পর দেশব্যাপী আবারও হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু করা হবে। শিশুদের টিকার আওতায় আনার পাশাপাশি অভিভাবকদের সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

তিনি বলেন, শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় মায়েদের সচেতনতা গুরুত্বপূর্ণ। শিশু জন্মের পর শালদুধ খাওয়ানো নিশ্চিত করা এবং সময়মতো সব টিকা দেওয়া প্রয়োজন।

হাসপাতাল পরিদর্শনের সময় রোগীরা স্বাস্থ্যমন্ত্রীর কাছে বিভিন্ন সমস্যা ও সেবার মান নিয়ে অভিযোগ তুলে ধরেন। মন্ত্রী তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

পরিদর্শনকালে হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিব, হাসপাতালের তত্ত্বাবধায়ক আমিনুল হক সরকারসহ জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ : স্বাস্থ্যমন্ত্রী হবিগঞ্জ সদর হাসপাতাল

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

হাসপাতাল পরিদর্শনে অসন্তোষ, সেবার মান বাড়ানোর নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পরিদর্শনের সময় দায়িত্বে অনুপস্থিত থাকায় রিগান হোসেন নামে এক ফার্মাসিস্টকে তাৎক্ষণিক বদলির নির্দেশ দিয়েছেন তিনি।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে হাসপাতাল পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সার্জারি বিভাগ, বহির্বিভাগসহ বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন। এ সময় তিনি রোগীদের চিকিৎসাসেবা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি এবং হাসপাতালের সামগ্রিক কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন।

পরিদর্শনের সময় হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতার অবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, দেশের অন্যান্য জেলার হাসপাতালের তুলনায় হবিগঞ্জ সদর হাসপাতালের পরিচ্ছন্নতার পরিস্থিতি সন্তোষজনক নয়।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও দায়িত্বশীল হওয়ার নির্দেশ দেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামী তিন সপ্তাহ পর দেশব্যাপী আবারও হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু করা হবে। শিশুদের টিকার আওতায় আনার পাশাপাশি অভিভাবকদের সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

তিনি বলেন, শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় মায়েদের সচেতনতা গুরুত্বপূর্ণ। শিশু জন্মের পর শালদুধ খাওয়ানো নিশ্চিত করা এবং সময়মতো সব টিকা দেওয়া প্রয়োজন।

হাসপাতাল পরিদর্শনের সময় রোগীরা স্বাস্থ্যমন্ত্রীর কাছে বিভিন্ন সমস্যা ও সেবার মান নিয়ে অভিযোগ তুলে ধরেন। মন্ত্রী তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

পরিদর্শনকালে হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিব, হাসপাতালের তত্ত্বাবধায়ক আমিনুল হক সরকারসহ জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ