ঢাকা    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ ১৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ডারউইন টেস্ট জয়ের পর টাইগারদের বরণ করবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

ছবি : সংগৃহিত
ফলো করুন

অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে ঐতিহাসিক জয়ের পর দেশে ফিরলে বাংলাদেশ ক্রিকেট দলকে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

সোমবার (১৭ আগস্ট) জাতীয় ক্রীড়া পরিষদ অডিটরিয়ামে নবগঠিত ১৩টি ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় শেষে এ তথ্য জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলের প্রথম টেস্ট জয় নিয়ে প্রধানমন্ত্রীর আগ্রহ রয়েছে। জাতীয় দল দেশে ফেরার পর প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে ক্রিকেটারদের সংবর্ধনার বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এর আগে রোববার ডারউইনে অনুষ্ঠিত প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারায় বাংলাদেশ। এক দিন হাতে রেখেই ম্যাচ জিতে নেয় টাইগাররা।

অস্ট্রেলিয়ার মাটিতে দেশটির বিপক্ষে টেস্টে এটি বাংলাদেশের প্রথম জয়। একই সঙ্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টেস্ট ইতিহাসে এটি দ্বিতীয় জয়।

এই জয়ের মাধ্যমে বিদেশের মাটিতে বাংলাদেশ ক্রিকেট দলের বড় সাফল্যের তালিকায় নতুন অধ্যায় যোগ হয়েছে।

ট্যাগ : বাংলাদেশ ক্রিকেট ডারউইন টেস্ট

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

ডারউইন টেস্ট জয়ের পর টাইগারদের বরণ করবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে ঐতিহাসিক জয়ের পর দেশে ফিরলে বাংলাদেশ ক্রিকেট দলকে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

সোমবার (১৭ আগস্ট) জাতীয় ক্রীড়া পরিষদ অডিটরিয়ামে নবগঠিত ১৩টি ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় শেষে এ তথ্য জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলের প্রথম টেস্ট জয় নিয়ে প্রধানমন্ত্রীর আগ্রহ রয়েছে। জাতীয় দল দেশে ফেরার পর প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে ক্রিকেটারদের সংবর্ধনার বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এর আগে রোববার ডারউইনে অনুষ্ঠিত প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারায় বাংলাদেশ। এক দিন হাতে রেখেই ম্যাচ জিতে নেয় টাইগাররা।

অস্ট্রেলিয়ার মাটিতে দেশটির বিপক্ষে টেস্টে এটি বাংলাদেশের প্রথম জয়। একই সঙ্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টেস্ট ইতিহাসে এটি দ্বিতীয় জয়।

এই জয়ের মাধ্যমে বিদেশের মাটিতে বাংলাদেশ ক্রিকেট দলের বড় সাফল্যের তালিকায় নতুন অধ্যায় যোগ হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ