ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’
ছবি: সংগৃহীত
ফলো করুন

ঢাকার বায়ুর মান বছরের বেশিরভাগ সময় অস্বাস্থ্যকর পর্যায়ে থাকলেও বর্তমানে কিছুটা উন্নতি হয়েছে। শনিবার (৮ আগস্ট) সকালে রাজধানীর বাতাসের মান ‘মাঝারি বা সহনীয়’ পর্যায়ে রয়েছে।

বায়ুর মান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের সূচক অনুযায়ী, বিশ্বের ১২৫টি শহরের মধ্যে সকাল সাড়ে ৯টায় ঢাকার অবস্থান ছিল ২৬তম। এ সময় ঢাকার বায়ুদূষণ স্কোর ছিল ৭৩।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, ৫১ থেকে ১০০ স্কোরের মধ্যে থাকলে বায়ুর মানকে ‘মাঝারি বা সহনীয়’ হিসেবে ধরা হয়। তবে শিশু, বয়স্ক এবং শ্বাসকষ্টজনিত সমস্যায় থাকা ব্যক্তিদের জন্য এমন বায়ু এখনো ঝুঁকিপূর্ণ হতে পারে।

এদিকে দূষণের তালিকায় সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা। শহরটির স্কোর ১৮৬, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। দ্বিতীয় অবস্থানে থাকা কাতারের দোহার স্কোর ১৬৪ এবং তৃতীয় অবস্থানে থাকা বাহরাইনের মানামার স্কোর ১৬৩।

বায়ুর মান সূচক অনুযায়ী, স্কোর ১০১ থেকে ১৫০ হলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০০-এর বেশি হলে দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।

ট্যাগ : বায়ুদূষণ ঢাকার খবর

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

ঢাকার বায়ুর মান বছরের বেশিরভাগ সময় অস্বাস্থ্যকর পর্যায়ে থাকলেও বর্তমানে কিছুটা উন্নতি হয়েছে। শনিবার (৮ আগস্ট) সকালে রাজধানীর বাতাসের মান ‘মাঝারি বা সহনীয়’ পর্যায়ে রয়েছে।

বায়ুর মান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের সূচক অনুযায়ী, বিশ্বের ১২৫টি শহরের মধ্যে সকাল সাড়ে ৯টায় ঢাকার অবস্থান ছিল ২৬তম। এ সময় ঢাকার বায়ুদূষণ স্কোর ছিল ৭৩।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, ৫১ থেকে ১০০ স্কোরের মধ্যে থাকলে বায়ুর মানকে ‘মাঝারি বা সহনীয়’ হিসেবে ধরা হয়। তবে শিশু, বয়স্ক এবং শ্বাসকষ্টজনিত সমস্যায় থাকা ব্যক্তিদের জন্য এমন বায়ু এখনো ঝুঁকিপূর্ণ হতে পারে।

এদিকে দূষণের তালিকায় সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা। শহরটির স্কোর ১৮৬, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। দ্বিতীয় অবস্থানে থাকা কাতারের দোহার স্কোর ১৬৪ এবং তৃতীয় অবস্থানে থাকা বাহরাইনের মানামার স্কোর ১৬৩।

বায়ুর মান সূচক অনুযায়ী, স্কোর ১০১ থেকে ১৫০ হলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০০-এর বেশি হলে দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ